Corporate Sangbad
শেয়ারবাজার

লেনদেনের শীর্ষে সি পার্ল রিসোর্ট

প্রকাশিত: ৯ অক্টোবর, ২০২৩, ৫:১৮ অপরাহ্ন · কর্পোরেট সংবাদ ডেস্ক

শেয়ারবাজার ডেস্ক: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবার (০৯ অক্টোবর) লেনদেনের শীর্ষে উঠে এসেছে সি পার্ল রিসোর্ট। কোম্পানিটির ৩০ কোটি ১৯ লাখ ২৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে লাফার্জহোলসিম বাংলাদেশ। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৪ কোটি ৩৮ লাখ ৫৪ হাজার টাকার। ১৩ কোটি ৬ লাখ ৬৫ হাজার টাকার শেয়ার লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে স্কয়ার ফার্মা।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- দেশবন্ধু পলিমার, ফু-ওয়াং ফুড, বাংলাদেশ শিপিং করপোরেশন, এইচআর টেক্সটাইল, জেমিনি সি ফুড, এমারেল্ড অয়েল এবং মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

কর্পোরেট সংবাদ/এএইচ