রবিবার, ১২ এপ্রিল ২০২৬
রবিবার, ১২ এপ্রিল ২০২৬
শিরোনাম
সশস্ত্র বাহিনী কোনো নির্দিষ্ট ব্যক্তি, দল ও পরিবারের সম্পদ নয়: প্রধানমন্ত্রী হাসপাতালে ভর্তি আশা ভোসলে সেন্ট্রাল ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিশ্বকাপের টিকিটে আরও দামি ক্যাটাগরি যোগ করল ফিফা নৈতিক চিকিৎসক তৈরির তাগিদ স্বাস্থ্যমন্ত্রীর, জেলা পর্যায়ে চালু হচ্ছে ১০ শয্যার আইসিইউ বগুড়া ও শেরপুরের বিজয়ী ২ এমপির গেজেট প্রকাশ ২১ ঘণ্টার আলোচনায় ইরানের সঙ্গে কোন সমঝোতা হয়নি: মার্কিন ভাইস প্রেসিডেন্ট ১২০ সেরা পরিবেশক প্রতিষ্ঠানকে পুরস্কৃত করলো মার্সেল আইএফআইসি ব্যাংকের “উপশাখা বিজনেস কনফারেন্স ২০২৬-খুলনা অঞ্চল” অনুষ্ঠিত
শিক্ষা-সাহিত্য-সংস্কৃতি

সাংবাদিকদের সাথে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিসির মতবিনিময় সভা অনুষ্ঠিত

সেলিম রেজা, সিরাজগঞ্জ প্রতিনিধি: রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর (ভিসি) প্রফেসর ড. এস. এম. হাসান তালুকদার শাহজাদপুরের সাংবাদিকবৃন্দ ও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন।

বুধবার (২ অক্টোবর) দুপুর ১টায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবন-৩ এ মাননীয় ভাইস-চ্যান্সেলর মহোদয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. ফিরোজ আহমদ, রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) মোঃ গোলাম সরোয়ার এবং শাহজাদপুর ও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকবৃন্দ।

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হাসান তালুকদার বক্তব্যের শুরুতে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সকল বীর শহিদ ও ২০২৪ সালের জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানে নিহত আবু সাঈদসহ সকল বীর শহিদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান ও বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। তিনি নোবেল বিজয়ী বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান ও আত্মার শান্তি কামনা করেন।

ভাইস-চ্যান্সেলর মহোদয় বলেন, সাংবাদিকেরা হচ্ছে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ, রাষ্ট্র সংস্কারে তাদের অনেক বড় ভূমিকা রয়েছে। তিনি বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে ২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলনে আপনাদের গুরুত্বপূর্ণ ভুমিকা ছিলো, এজন্য আমি আপনাদের অভিবাদন জানাই।

তিনি আরো বলেন, আমি রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে যোগদান করার পরপরই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, প্রক্টরিয়াল বডি, প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা এবং রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী সাধারণ শিক্ষার্থী ও শাহজাদপুরের স্থানীয় প্রশাসন ও স্টেকহোল্ডারগণের সাথে মতবিনিময় করেছি, তাদের মতামত ও পরামর্শ নিয়েছি। সেই অনুযায়ী বিভিন্ন পদক্ষেপ চলমান আছে।

ভাইস-চ্যান্সেলর মহোদয় বলেন, বিশ্ববিদ্যালয়ের বয়স ৭ বছর অতিক্রম করলেও বিশ্ববিদ্যালয়ের স্থায়ী কোন অবকাঠামো নাই। এছাড়াও শিক্ষার্থীদের ক্লাসরুমের সংকটসহ নানাবিধ সমস্যা রয়েছে। সেই সমস্ত সমস্যা সমাধানে তিনি উপস্থিত সকলের সহযোগিতা কামনা করেন। এসময় উপস্থিত সাংবাদিক প্রতিনিধিগণ তাদের মতামত ও পরামর্শ প্রদান করেন এবং রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে সবসময় পাশে থেকে সহযোগিতা করার ক্ষেত্রে আশ্বাস প্রদান করেন।’

এই সম্পর্কিত আরো

সশস্ত্র বাহিনী কোনো নির্দিষ্ট ব্যক্তি, দল ও পরিবারের সম্পদ নয়: প্রধানমন্ত্রী

হাসপাতালে ভর্তি আশা ভোসলে

সেন্ট্রাল ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বিশ্বকাপের টিকিটে আরও দামি ক্যাটাগরি যোগ করল ফিফা

নৈতিক চিকিৎসক তৈরির তাগিদ স্বাস্থ্যমন্ত্রীর, জেলা পর্যায়ে চালু হচ্ছে ১০ শয্যার আইসিইউ

বগুড়া ও শেরপুরের বিজয়ী ২ এমপির গেজেট প্রকাশ

২১ ঘণ্টার আলোচনায় ইরানের সঙ্গে কোন সমঝোতা হয়নি: মার্কিন ভাইস প্রেসিডেন্ট

১২০ সেরা পরিবেশক প্রতিষ্ঠানকে পুরস্কৃত করলো মার্সেল

আইএফআইসি ব্যাংকের “উপশাখা বিজনেস কনফারেন্স ২০২৬-খুলনা অঞ্চল” অনুষ্ঠিত