January 18, 2026 - 11:53 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeখেলাধূলাব্যাটিং ব্যর্থতায় আড়াই দিনের টেস্টেও লজ্জার হার বাংলাদেশের

ব্যাটিং ব্যর্থতায় আড়াই দিনের টেস্টেও লজ্জার হার বাংলাদেশের

spot_img

স্পোর্টস ডেস্ক : ব্যাটিং ব্যর্থতায় ভারতের কাছে দুই ম্যাচ টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হলো সফরকারী বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের খেলা টানা দুইদিন বৃষ্টির কারনে ভেস্তে যাবার পরও ভারতের কাছে ৭ উইকেটে হেরেছে টাইগাররা। দ্বিতীয় টেস্টের প্রথম দিন ৩৫ ওভার খেলার হবার পর দ্বিতীয় ও তৃতীয় দিন বৃষ্টি ও মাঠ সমস্যায় একটি বলও মাঠে গড়ায়নি। এরপর চতুর্থ ও পঞ্চম দিন ব্যাট-বল হাতে লড়াই করতে পুরোপুরিভাবেই ব্যর্থ হয়েছে বাংলাদেশ। এতে পঞ্চম দিনের দ্বিতীয় সেশনে এসে হার মানতে বাধ্য হলো গত মাসে পাকিস্তানের মাটিতে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ জয় করা নাজমুল হোসেন শান্তর দল। প্রথম টেস্টে ভারতের কাছে ২৮০ রানের বড় ব্যবধানে হেরেছিলো বাংলাদেশ। দুই ম্যাচের টেস্ট সিরিজ ২-০ ব্যবধানে হারলো টাইগাররা।

কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে প্রথম ইনিংসে ৫২ রানে পিছিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে চতুর্থ দিন শেষে ২ উইকেটে ২৬ রান করেছিলো বাংলাদেশ। দিন শেষে ৮ উইকেট হাতে নিয়ে ২৬ রানে পিছিয়ে ছিলো টাইগাররা। পঞ্চম দিনের তৃতীয় ওভারের ভারতের স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের বল সুইপ করতে গিয়ে ২ রানে সাজঘওে ফেরেন প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান মোমিনুল হক। ৩৬ রানে তৃতীয় উইকেট পতনের পর ভারতের বোলারদের সামনে প্রতিরোধ গড়ে তুলেন ওপেনার সাদমান ইসলাম ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। দু’জনের ৫৫ রানের জুটিতে লিড নেয় বাংলাদেশ।

দিনের প্রথম ঘন্টায় মোমিনুলকে হারিয়ে ৬৩ রান যোগ করে ভালো অবস্থায় থাকে বাংলাদেশ। তবে ইনিংসের ২৮তম ওভারে ভারতের আরেক স্পিনার রবীন্দ্র জাদেজার বল রিভার্স সুইপ করতে গিয়ে বোল্ড হন ২টি চারে ১৯ রান করা শান্ত। অধিনায়কের ফেরার ওভারে টেস্ট ক্যারিয়ারের চতুর্থ হাফ-সেঞ্চুরি তুলে নেন ৭ রান নিয়ে দিন শুরু করা সাদমান। ভারতের মাটিতে টেস্টে এই প্রথম বাংলাদেশের কোন ওপেনার হাফ-সেঞ্চুরি করলেন। হাফ-সেঞ্চুরি ছুঁয়েই থেমে যান সাদমান। পেসার আকাশ দীপের বলে গালিতে যশ^সী জয়সওয়ালকে ক্যাচ দেন এই বাঁ-হাতি ওপেনার। ১০টি বাউন্ডারিতে ১০১ বলে ৫০ রান করেন সাদমান।

সাদমানের বিদায়ে ক্রিজে এসে ব্যর্থতা অব্যাহত রেখেছেন উইকেটরক্ষক লিটন দাস। জাদেজার অফ স্টাম্পের বাইরের বলে খোঁচা মারতে গিয়ে উইকেটরক্ষক ঋসভ পান্তকে ক্যাচ দিয়ে ১ রানে থামেন লিটন। এরপর আট নম্বরে নামা সাকিব ফিরেছেন শূন্য হাতে। জাদেজাকে ফিরতি ক্যাচ দেন তিনি। মাত্র ৩ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে লড়াই থেকে ছিটকে পড়ে বাংলাদেশ।

উইকেট পতন ঠেকিয়ে অষ্টম উইকেটে মেহেদি হাসান মিরাজের সাথে ২৪ এবং নবম উইকেটে তাইজুল ইসলামকে নিয়ে ১২ রান যোগ করেন মুশফিকুর রহিম। জসপ্রিত বুমরাহর শিকার হয়ে মিরাজ ৯ ও তাইজুল ইসলাম শূন্যতে ফিরলে শেষ ব্যাটার খালেদ আহমেদকে নিয়ে লড়াই চালিয়ে যান মুশফিক। এই জুটি ভাঙতে চিন্তায় পড়ে যায় ভারত। তবে প্রথম সেশনের শেষ বলে বুমরাহ অফ কাটারে বোল্ড হন মুশফিক। বাংলাদেশের ইনিংস শেষ হয় ১৪৬ রানে। জয়ের জন্য ৯৫ রানের টার্গেট পায় ভারত।

৭টি চারে ৬৩ বলে ৩৭ রান করেন মুশফিক। ৫ রানে অপরাজিত থাকেন খালেদ। বুমরাহ, অশ্বিন ও জাদেজা ৩টি করে উইকেট নেন।
৯৫ রান তাড়া করতে নেমে তৃতীয় ওভারের প্রথম বলে অধিনায়ক রোহিত শর্মাকে হারায় ভারত। মিরাজের বলে হাসানকে ক্যাচ দেন ৮ রান করা রোহিত। শুভমান গিলকে ৬ রানে এলবিডব্লিউর ফাঁদে ফেলে ভারতকে চাপে ফেলেন মিরাজ। ৩৪ রানে ২ উইকেট হারায় ভারত। তৃতীয় উইকেটে ৬৭ বলে ৫৮ রানের জুটি গড়ে ভারতের জয়ের পথ সহজ করেন আরেক ওপেনার যশ্বসী জয়সওয়াল ও বিরাট কোহলি। জয় থেকে ৩ রান দূরে থাকতে স্পিনার তাইজুলের শিকার হন সপ্তম অর্ধশতক করা জয়সওয়াল। ৮টি চার ও ১টি ছক্কায় ৪৫ বলে ৫১ রান করেন জয়সওয়াল। এরপর ভারতের জয় নিশ্চিত করেন কোহলি ও পান্ত। ৪টি চারে কোহলি ২৯ ও পান্ত ৪ রানে অপরাজিত থাকেন। মিরাজ ২টি ও তাইজুল ১টি উইকেট নেন। ম্যাচ সেরা হন জয়সওয়াল। সিরিজ সেরার পুরস্কার জিতেছেন অশ্বিন।

এই ম্যাচ হেরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে পঞ্চম স্থান থেকে সপ্তম স্থানে নেমে গেল বাংলাদেশ। ৮ ম্যাচে ৩৪.৩৮ শতাংশ পয়েন্ট আছে টাইগারদের। ১১ ম্যাচে ৭৪.২৪ শতাংশ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও সুসংহত করলো ভারত। আগামী ৬ অক্টোবর থেকে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করবে বাংলাদেশ ও ভারত। পরের দু’টি ম্যাচ হবে যথাক্রমে- ৯ ও ১২ অক্টোবর।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ চূড়ান্ত

কর্পোরেট সংবাদ ডেস্ক: রাজধানীর সাতটি কলেজ নিয়ে গঠিত হতে যাওয়া ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’র অধ্যাদেশ চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। রোববার (১৮ জানুয়ারি) মন্ত্রণালয়ের...

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫০তম পর্ষদ সভা অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক এর পরিচালনা পর্ষদের ৪৫০তম সভা রবিবার (১৮ জানুয়ারি) প্রধান কার্যালয় সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। পর্ষদ চেয়ারম্যান খাজা শাহরিয়ার সভায় সভাপতিত্ব...

২৭ আসনে এনসিপির প্রার্থী ঘোষণা, কে কোথায় নির্বাচন করবেন?

কর্পোরেট সংবাদ ডেস্ক: জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটে থাকা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সমঝোতায় পাওয়া ৩০টি আসনের মধ্যে ২৭টিতে প্রার্থী ঘোষণা করেছে। বাকি...

মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে জুলাই যোদ্ধাদের জন্য আলাদা ডিপার্টমেন্ট হবে: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় গেলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মধ্যে জুলাই যোদ্ধাদের জন্য আলাদা একটি ডিপার্টমেন্ট তৈরি করা...

সূচকের উত্থানে লেনদেন শেষ

পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১৮ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন বেশির ভাগ কোম্পানির শেয়ার দর ও...

২২ জানুয়ারি আনলিমা ইয়ার্ন ডাইংয়ের পর্ষদ সভা

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আনলিমা ইয়ার্ন ডাইং লিমিটেড পর্ষদ সভা আগামী ২২ জানুয়ারি বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।...

সাইবার নিরাপত্তা খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতার মান বাড়াল ক্যাসপারস্কি

কর্পোরেট ডেস্ক: সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠানের স্বচ্ছতা ও জবাবদিহিতার ক্ষেত্রে শীর্ষ অবস্থানে রয়েছে গ্লোবাল সাইবার সিকিউরিরটি প্রতিষ্ঠান ক্যাসপারস্কি। একটি স্বাধীন গবেষণায় এ তথ্য উঠে এসেছে।...

নোয়াখালীতে বিএনপি নেতার ইন্ধনে ডাকাত আখ্যা দিয়ে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কবিরহাট উপজেলার নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এনামুল হক মাসুদের (৪৯) ইন্ধনে ছয় মামলার আসামি মিজানুর রহমান ওরফে রনি (৩৫)...