December 13, 2025 - 11:03 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeকর্পোরেট-অর্থ ও বাণিজ্যকর্পোরেট সংবাদবিশ্ব হার্ট দিবস-২০২৪ উদযাপন করলো এভারকেয়ার হসপিটাল ঢাকা

বিশ্ব হার্ট দিবস-২০২৪ উদযাপন করলো এভারকেয়ার হসপিটাল ঢাকা

spot_img

কর্পোরেট ডেস্ক: বিশ্ব হার্ট দিবস ২০২৪ উদযাপন উপলক্ষ্যে একটি পেশেন্ট ফোরাম ও সংবাদ সম্মেলন আয়োজন করেছে দেশের প্রথম জেসিআই স্বীকৃত হাসপাতাল, এভারকেয়ার হসপিটাল ঢাকা। সংবাদ সম্মেলনে বক্তারা এ বছরের প্রতিপাদ্য ‘ইউজ হার্ট ফর অ্যাকশন’ (Use Heart for Action) এর বিষয়বস্তু নিয়ে আলোচনা, মতামত ও অভিজ্ঞতা বিনিময় করেন। হার্টের সুস্থতা ও কার্ডিওভাস্কুলার রোগ সম্পর্কে জনমনে সচেতনতা বৃদ্ধি করতে এই আয়োজন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

আলোচনায় অংশগ্রহণ করেন এভারকেয়ার হসপিটাল ঢাকা’র ক্লিনিক্যাল অ্যান্ড ইন্টারভেনশনাল কার্ডিওলজি বিভাগের সিনিয়র কনসালটেন্ট ও কোঅর্ডিনেটর ডা. এ. কিউ. এম. রেজা; ক্লিনিক্যাল অ্যান্ড ইন্টারভেনশনাল কার্ডিওলজি বিভাগের সিনিয়র কনসালটেন্ট অধ্যাপক ডা. মো: শাহবুদ্দিন তালুকদার; ক্লিনিক্যাল ও ইন্টারভেনশনাল কার্ডিওলজি বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডা. শামস মুনওয়ার; এভারকেয়ার হসপিটালস, বাংলাদেশ (ঢাকা ও চট্টগ্রাম)-এর ক্লিনিক্যাল ও ইন্টারভেনশনাল পেডিয়াট্রিক কার্ডিওলজি বিভাগের প্রতিষ্ঠাতা, সিনিয়র কনসালটেন্ট ও কোঅর্ডিনেটর ডা. তাহেরা নাজরীন; হার্ট ফেইলিওর ও অ্যারিদমিয়া ইউনিট এর সিনিয়র কনসালটেন্ট অধ্যাপক ডা. এম. আতাহার আলী; ক্লিনিক্যাল ও ইন্টারভেনশনাল কার্ডিওলজি বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডা. আতিকুর রহমান; ক্লিনিক্যাল ও ইন্টারভেনশনাল কার্ডিওলজি বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডা. তামজীদ আহমেদ; নন-ইনভেসিভ কার্ডিওলজি বিভাগের কনসালটেন্ট ডা. নিঘাত ইসলাম; কার্ডিওথোরাসিক ও ভাস্কুলার সার্জারীর সিনিয়র কনসালটেন্ট ও কোঅর্ডিনেটর ডা. মো: জুলফিকার হায়দার; কার্ডিওথোরাসিক ও ভাস্কুলার সার্জারীর সিনিয়র কনসালটেন্ট ডা. সোহেল আহমেদ; এবং কার্ডিওথোরাসিক এনেস্থেসিয়ার সিনিয়র কনসালটেন্ট ও কোঅর্ডিনেটর ডা. নিয়াজ আহমেদ প্রমুখ।

আরও ছিলেন এভারকেয়ার হসপিটালস, বাংলাদেশ-এর মেডিকেল সার্ভিসেসের বিভাগের ডিরেক্টর ডা. আরিফ মাহমুদ এবং এভারকেয়ার হসপিটালস, বাংলাদেশ-এর সিএমও ভিনয় কাউল সহ আরো অনেকে।

পেশেন্ট ফোরামে বিভিন্ন রোগী ও তাদের স্বজনরা উপস্থিত ছিলেন- এবং হৃদরোগ বিশেষজ্ঞবৃন্দ রোগীদের বিভিন্ন হৃদরোগ বিষয়ক সমস্যা ও রোগ সংক্রান্ত প্রশ্নের উত্তর দেন। এছাড়া, মত বিনিময়কালে হৃদরোগ বিশেষজ্ঞবৃন্দ সকলকে নিজেদের ও শিশুদের হার্টের প্রতি আরও যত্নশীল হওয়ার পরামর্শ দেন। দৈনন্দিন অস্বাস্থ্যকর জীবনযাত্রা বর্জন করে স্বাস্থ্যসম্মত সমাজ গড়তে আহ্বান জানান এবং হার্ট সংক্রান্ত যেকোন সমস্যায় অবহেলা না করে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে না গিয়ে এভারকেয়ার হসপিটাল ঢাকার প্রতি আস্থা রাখার পরামর্শ দেন।

অনুষ্ঠানে উপস্থিত হৃদরোগ বিশেষজ্ঞবৃন্দ হৃদরোগ প্রতিরোধের উপর গুরুত্ব আরোপ করেন। তারা বলেন কিছু অভ্যাস গড়ে তোলার মাধ্যমে হৃদরোগ প্রতিরোধ করা সম্ভব যেমন ওজন নিয়ন্ত্রণ করা, প্রতিদিন ব্যায়াম করা বা হাটা, ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা, ধূমপান ত্যাগ করা, স্বাস্থ্যকর খাবারের অভ্যাস গড়ে তোলা, মানসিক চাপ নিয়ন্ত্রণ করা, মানসম্পন্ন ঘুম নিশ্চিত করা ইত্যাদি। জন্মগত হৃদরোগ পরিকল্পিত গর্ভধারণের ৩ মাস আগে এমএমআর টিকা, ডায়াবেটিস মেলিটাস নিয়ন্ত্রণ, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ এবং গর্ভাবস্থায় টেরাটোজেনিক ওষুধ পরিহারের মাধ্যমে প্রতিরোধ করা যেতে পারে। তারা আরো বলেন শিশুর জন্মগত হৃদরোগ ব্যবস্থাপনার জন্য ফিটাল ইকোকার্ডিওগ্রাফি সম্পর্কে সচেতনতা তৈরি করতে হবে। তারা নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করার ওপরও জোর দেন।

এভারকেয়ার হসপিটাল ঢাকা দেশের মাটিতে দিচ্ছে বিশ্বমানের কম্প্রিহেনসিভ কার্ডিয়াক-কেয়ার। ক্লিনিক্যাল অ্যান্ড ইন্টারভেনশনাল কার্ডিওলজি; ক্লিনিক্যাল অ্যান্ড ইন্টারভেনশনাল পেডিয়াট্রিক কার্ডিওলজি; হার্ট ফেইলিওর অ্যান্ড অ্যারিদমিয়া ইউনিট; কার্ডিওথোরাসিক অ্যান্ড ভাস্কুলার সার্জারি; -এর মতো বিশ্বমানের স্বাস্থ্যসেবা ব্যবস্থা রয়েছে এখানে।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

ওসমান হাদির অবস্থা আশঙ্কাজনক: মেডিকেল বোর্ড

কর্পোরেট সংবাদ ডেস্ক : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। সর্বশেষ স্বাস্থ্যগত...

সন্ত্রাসী দমনে ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’ চালু করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

কর্পোরেট সংবাদ ডেস্ক: আসন্ন জাতীয় নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতকরণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও ফ্যাসিস্ট সন্ত্রাসীদের দমনে অবিলম্বে ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’ চালু করা হবে...

ছুটির দিনেও খোলা থাকবে রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়

কর্পোরেট সংবাদ ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাপ্তাহিক ও সরকারি ছুটির দিনেও খোলা থাকবে রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়। শনিবার (১৩...

কুইন’স কমনওয়েলথ রচনা প্রতিযোগিতায় স্বর্ণ-রৌপ্যসহ ৭ অ্যাওয়ার্ড জয় বাংলাদেশের শিক্ষার্থীদের

কর্পোরেট সংবাদ ডেস্ক : কুইন’স কমনওয়েলথ রচনা প্রতিযোগিতা ২০২৫ -এ স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জসহ সাতটি অ্যাওয়্যার্ড জিতে নিয়েছে গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুল, উত্তরার শিক্ষার্থীরা। এ...

বেনাপোল সীমান্তে ব্যাপক নজরদারি ও তল্লাশি কার্যক্রম চালাচ্ছে বিজিবি

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: রাজধানীর বিজয়নগর এলাকায় ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধের ঘটনার পর সীমান্ত এলাকায়...

হাদিকে গুপ্ত বাহিনী নিষিদ্ধ বাহিনী হামলা করেছে: শিবির সেক্রেটারি

নোয়াখালী প্রতিনিধি: হাদিকে গুপ্ত বাহিনী নিষিদ্ধ বাহিনী হামলা করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম। শনিবার (১৩ ডিসেম্বর) দুপুরে নোয়াখালীর...

ওয়ালটন পণ্যের ক্রেতাদের হাতে উপহারের ফ্রিজ, টিভি হস্তান্তর

কর্পোরেট ডেস্ক: ইলেকট্রনিক্স পণ্য ক্রয়ে গ্রাহকদের বিশেষ সুবিধা দিতে দেশব্যাপী চলছে ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন। ক্যাম্পেইনের ২৩তম সিজনে ওয়ালটন ফ্রিজ, এসি, টিভি, ওয়াশিং মেশিন বা...

হাদির হত্যাচেষ্টাকারীকে ধরিয়ে দিতে পারলে ৫০ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্র উপদেষ্টা

কর্পোরেট সংবাদ ডেস্ক : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর প্রাণঘাতী হামলায় জড়িত ব্যক্তিকে ধরিয়ে দিতে পারলে...