Corporate Sangbad
শেয়ারবাজার

বোনাস লভ্যাংশ পেলো সোনারবাংলা ইন্স্যুরেন্সের শেয়ারহোল্ডাররা

প্রকাশিত: ৮ অক্টোবর, ২০২৩, ১১:৩৬ পূর্বাহ্ন · কর্পোরেট সংবাদ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত সোনারবাংলা ইন্স্যুরেন্সের ঘোষিত বোনাস শেয়ার শেয়ারহোল্ডারদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাবে পাঠানো হয়েছে।

সেন্ট্রাল ডিপজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সোনারবাংলা ইন্স্যুরেন্সের বোনাস শেয়ার বৃহস্পতিবার (০৫ অক্টোবর) শেয়ারহোল্ডারদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাবে প্রেরণ করা হয়েছে।

এর আগে সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সোনারবাংলা ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করে। যা কোম্পানিটির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদন হয়েছে।