Corporate Sangbad
শেয়ারবাজার

ইবনে সিনার পর্ষদ সভার তারিখ ঘোষণা

প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর, ২০২৪, ২:৫৭ অপরাহ্ন · কর্পোরেট সংবাদ ডেস্ক

পুঁজিবাজার ডেস্ক : পুঁজিবাজারে তালিকাভুক্ত দ্য ইবনে সিনা ফার্মাসিটিক্যালস লিমিটেড এর পর্ষদ সভা আগামী ২ অক্টোবর বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র অনুসারে, আলোচিত সভায় ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাব বছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে। গতবছর ৩০ জুন, ২০২৩ তারিখ সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি শেয়ার মালিকদের ৬০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।