Corporate Sangbad
অন্যান্য

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪০৪তম পর্ষদীয় সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর, ২০২৪, ৮:১৩ অপরাহ্ন · কর্পোরেট সংবাদ ডেস্ক

কর্পোরেট ডেস্ক: আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি. এর পরিচালনা পর্ষদের ৪০৪তম সভা রবিবার (১৫ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হয়। পর্ষদের চেয়ারম্যান খাজা শাহরিয়ারের সভাপতিত্বে সভায় ব্যাংকের সার্বিক ব্যবসা পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করা হয় এবং বিভিন্ন নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় পর্ষদের পরিচালক মোঃ শাহীন উল ইসলাম, মোঃ আব্দুল ওয়াদুদ, অধ্যাপক ড. এম আবু ইউসুফ, মোহাম্মদ আশরাফুল হাছান এফসিএ এবং ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর. চৌধুরী উপস্থিত ছিলেন। এ সময় ব্যাংকের কোম্পানি সচিব মোঃ নিজাম উদ্দিন ভূঁঞা এবং সংশ্লিষ্ট নির্বাহীগণ উপস্থিত ছিলেন।