Corporate Sangbad
শেয়ারবাজার

শেয়ার বিক্রি করবেন ওয়ান ব্যাংকের উদ্যোক্তা পরিচালক

প্রকাশিত: ১২ সেপ্টেম্বর, ২০২৪, ৫:৪৫ অপরাহ্ন · কর্পোরেট সংবাদ ডেস্ক

পুঁজিবাজার ডেস্ক : পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি ওয়ান ব্যাংক পিএলসির উদ্যোক্তা পরিচালক শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানিটির উদ্যোক্তা পরিচালক হেফাজতুর রহমানের কাছে মোট ১৫ লাখ ৩৪ হাজার ২১০টি শেয়ার রয়েছে। এর মধ্যে থেকে তিনি ১৪ লাখ ১১ হাজার ৭৪২টি শেয়ার বিক্রি করবে।

আগামী ৩০ এপ্রিলের মধ্যে ঘোষণাকৃত শেয়ার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পাবলিক মার্কেটে বিক্রি সম্পন্ন করবে।