Corporate Sangbad
সারাদেশ

উল্লাপাড়ায় ২৫টি মোবাইলসহ চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার

প্রকাশিত: ৫ অক্টোবর, ২০২৩, ৩:৩৯ অপরাহ্ন · কর্পোরেট সংবাদ ডেস্ক

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ার হাটিকুমরুলে ২৫ টি চোরাই মোবাইলসহ চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১২ এর সদস্যরা।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) সকালে প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‌্যাব ১২ অধিনায়ক অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মো. মারুফ হোসেন পিপিএম।

তিনি জানান, (০৪ অক্টোবর) রাত ০৮.৩০ ঘটিকার সময় র‌্যাব-১২’র সদর কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল মোড় হতে ঢাকামুখী রাস্তার উপর একটি অভিযান চালিয়ে ২৫ টি নতুন চোরাই মোবাইল ফোন ও ২২টি মোবাইল ফোনের চার্জারসহ চোর চক্রের ০৩ জন সদস্যকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামীরা হল- উল্লাপাড়া উপজেলার ঘোনাগানজানী গ্রামের সাত্তার আলীর ছেলে রমজান আলী ও সলঙ্গা থানার হাটিপাড়া গ্রামের ইব্রাহিম ইসলামের ছেলে মাসুদ রানা সুরমান আলীর ছেলে শফিকুল ইসলাম। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামীগণ একটি চোর চক্রের সক্রিয় সদস্য। দীর্ঘদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানা এলাকার বিভিন্ন মোবাইলের দোকানকে টার্গেট করে সুযোগ বুঝে মোবাইল ফোন চুরি করে ঢাকায় নিয়ে বিক্রয় করতো গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করে উদ্ধারকৃত আলামতসহ সিরাজগঞ্জের সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন, স্কোয়াড্রন লীডার কোম্পানী কমান্ডার মোহাম্মদ ইলিয়াস খান।