Corporate Sangbad
কর্পোরেট

শাহ্জালাল ইসলামী ব্যাংকে “রিপোর্টিং অব ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশিত: ২৭ আগস্ট, ২০২৪, ৪:৪৯ অপরাহ্ন · কর্পোরেট সংবাদ ডেস্ক

কর্পোরেট ডেস্ক : শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর করপোরেট প্রধান কার্যালয়ে সম্প্রতি “রিপোর্টিং অব ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট” বিষয়ে শীর্ষক এক কর্মশালার আয়োজন করা হয়। বাংলাদেশ ব্যাংকের ট্রেনিং একাডেমীর নির্বাহী পরিচালক মোঃ হানিফ মিয়া উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

কর্মশালাটি উদ্বোধন করেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিওও এম. আখতার হোসেন। উক্ত কর্মশালায় বাংলাদেশ ব্যাংকের পরিচালক (বিবিটিএ) মোঃ শাব্বিরুল আলম চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের পরিচালক (পরিসংখ্যান) মিসেস শবনম শিরিন এবং শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর আন্তর্জাতিক বিভাগের প্রধান মোহাম্মদ আব্দুল মজিদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। কর্মশালায় বাংলাদেশ ব্যাংকের বিশেষজ্ঞ বক্তারা সেশন পরিচালনা করেন।