Corporate Sangbad
জাতীয়

ঢাকা ওয়াসার নতুন এমডি এ কে এম সহিদ উদ্দিন

প্রকাশিত: ১৫ আগস্ট, ২০২৪, ৪:৩৯ অপরাহ্ন · কর্পোরেট সংবাদ ডেস্ক

কর্পোরট সংবাদ ডেস্ক: ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন প্রতিষ্ঠানটির উপ-ব্যবস্থাপনা পরিচালক এ কে এম সহিদ উদ্দিন। আজ বৃহস্পতিবার (১৫ আগস্ট) তাকে নতুন এমডি হিসেবে নিয়োগ দেওয়া হয়।

এর আগে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে গতকাল বুধবার (১৪ আগস্ট) পদত্যাগ করেন আগের এমডি তাকসিম এ খান। গত ১৫ বছরে ঢাকা ওয়াসায় একচ্ছত্র ক্ষমতার অধিকারী ছিলেন তিনি।

দুর্নীতি, অনিয়মসহ নানা অভিযোগ থাকার পরও তাকসিমকে একই পদে দীর্ঘ সময় রাখা নিয়ে প্রশ্ন ওঠে। ২০০৯ সালের পর থেকে ঢাকা ওয়াসার পানির দাম বাড়ে ১৬ বার।