Corporate Sangbad
শেয়ারবাজার

ইউনিয়ন ব্যাংকের এজিএম স্থগিত

প্রকাশিত: ৮ আগস্ট, ২০২৪, ১১:৪৬ পূর্বাহ্ন · কর্পোরেট সংবাদ ডেস্ক

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান ইউনিয়ন ব্যাংক পিএলসির ১১তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) স্থগিত করা হয়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আগামী সোমবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১১টায় ব্যাংকটির ১১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু অনিবার্য কারণবশত হাইব্রিড সিস্টেমে হতে চলা এই এজিএম স্থগিত করা হয়। তবে নতুন সময় ও তারিখ পরবর্তীতে জানিয়ে দিবে বলে ডিএসই ওয়েবসাইটে জানিয়েছে কোম্পানিটি।