January 14, 2026 - 3:30 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeসারাদেশ ও রাজনীতিসারাদেশগুলিবিদ্ধ রাহাতের পাশে মানবিক ফারাজ করিম

গুলিবিদ্ধ রাহাতের পাশে মানবিক ফারাজ করিম

spot_img

নিজস্ব প্রতিবেদক: উনিশ বছর বয়সী মেধাবী তরুণ মোহাম্মদ রাহাত। বাবা মারা গেছেন এক বছর আগে। পরিবারের একমাত্র সন্তান। গ্রামের বাড়ী কক্সবাজারের পেকুয়া উপজেলায়। ঘরে তাঁর মা ছাড়া কেউ নেই৷ সে পড়ালেখা করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং বিভাগের ২য় বর্ষে। টিউশন করে কোন রকম সংসারের খরচ যোগাতেন রাহাত।

গত ১৬ জুলাই মঙ্গলবার চট্টগ্রাম নগরীর মুরাদপুরে কোটা সংস্কারের আন্দোলনের কর্মসূচিতে অন্যান্য সাধারণ শিক্ষার্থীদের সাথে অংশগ্রহণ করে রাহাত। কর্মসূচির এক পর্যায়ে শুরু হয় ব্যাপক সংঘর্ষ। মুহুর্তেই পাল্টে যায় দৃশ্যপট। কোন কিছু বুঝে উঠার আগেই একটি গুলি এসে লাগে রাহাতের ঘাড়ের পাশে।

এ অবস্থায় সে মাটিতে লুটিয়ে পড়ে এবং তাঁর বন্ধুরা রাস্তা থেকে তাঁকে তুলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে৷ এমন পরিস্থিতির মধ্যেও বিভিন্ন মহল থেকে তাঁকে চাপ দেওয়া হয়।

ঠিক এমন কঠিন মুহুর্তে তাঁর চিকিৎসা ও সার্বিক নিরাপত্তার দায়িত্ব নিয়ে এগিয়ে আসলেন মানবিক ব্যক্তিত্ব ফারাজ করিম চৌধুরী।

গত ২৬ জুলাই শুক্রবার হাসপাতালে রাহাতের চিকিৎসার জন্য আর্থিকভাবে সহায়তা করেন তিনি। সেই সাথে তাঁকে প্রয়োজনীয় সকল সহযোগিতার কথা জানান দেশ জুড়ে বার বার আলোচনায় আসা মানবিক বয় ফারাজ করিম চৌধুরী।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

সালমান শাহ হত্যা: সামীরাসহ ১১ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২২ ফেব্রুয়ারি

কর্পোরেট সংবাদ ডেস্ক: প্রয়াত চিত্রনায়ক সালমান শাহকে পূর্ব-পরিকল্পিতভাবে হত্যার অভিযোগে তার স্ত্রী সামীরা হকসহ ১১ জনের বিরুদ্ধে করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী...

সাতক্ষীরায় বাসের ধাক্কায় নিহত ১

শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলায় যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নাজমুল হাসান রানা নামে একজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে...

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে ‘জেনারেল ব্যাংকিং ম্যানেজমেন্ট’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্ভোধন

কর্পোরেট ডেস্ক: আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক এ ‘জেনারেল ব্যাংকিং ম্যানেজমেন্ট’ শীর্ষক ৩দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা ব্যাংকের ট্রেইনিং ইনষ্টিটিউটে শুরু হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারী) ব্যাংকের ব্যবস্থাপনা...

১ কোটি লিটার সয়াবিন, ৪০ হাজার টন সার কিনবে সরকার

অর্থ-বাণিজ্য ডেস্ক: দেশের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ১ কোটি লিটার পরিশোধিত সয়াবিন তেল এবং ৪০ হাজার মেট্রিক টন সার সংগ্রহের পৃথক প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার। মঙ্গলবার...

বাংলাদেশের অবস্থান বদলাতে অনুরোধ আইসিসির, অনড় বিসিবি

স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে ভারতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিরাপত্তা ও সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় এই সিদ্ধান্ত নিয়ে...

সূচকের মিশ্রাবস্থায় বেড়েছে লেনদেন

পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১৩ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ হয়েছে। এদিন বেশির ভাগ কোম্পানির শেয়ার দর ও...

গণভোট নিয়ে স্কুল-কলেজ ও মাদ্রাসায় ব্যাপক প্রচারণার নির্দেশ

কর্পোরেট সংবাদ ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’-এর আলোকে সংবিধান সংস্কারের ওপর গণভোট অনুষ্ঠিত হবে। এই ঐতিহাসিক গণভোট নিয়ে...