Corporate Sangbad
শেয়ারবাজার

৩১ জুলাই এসবিএসি ব্যাংকের পর্ষদ সভা

প্রকাশিত: ২৮ জুলাই, ২০২৪, ২:৪৯ অপরাহ্ন · কর্পোরেট সংবাদ ডেস্ক

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এসবিএসি ব্যাংক পিএসসি পর্ষদ সভা আগামী ৩১ জুলাই দুপুর ২টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আলোচিত সভায় ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।