Corporate Sangbad
শেয়ারবাজার

২৮ জুলাই সিটি ব্যাংকের পর্ষদ সভা

প্রকাশিত: ২৪ জুলাই, ২০২৪, ১১:০৯ পূর্বাহ্ন · কর্পোরেট সংবাদ ডেস্ক

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত সিটি ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদ সভা আগামী ২৮ জুলাই বিকাল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র অনুসারে, সভায় ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত ব্যাংকটির দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২৪-জুন’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে ব্যাংকটি তা প্রকাশ করবে।