শনিবার, ১৪ মার্চ ২০২৬
শনিবার, ১৪ মার্চ ২০২৬
শিরোনাম
ঈদের ছুটির আগেই শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের নির্দেশ নিখোঁজের দুইদিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার মুভি ট্রেন্ডিং চার্টে নাম্বার ওয়ান প্রিন্স টিজার ভোটের কালি মুছে যাওয়ার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি: প্রধানমন্ত্রী এনআরবিসি ব্যাংকে ক্ষুদ্রঋণ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত তিন মাসে প্রায় এক কোটি টাকা জরিমানা আদায় করেছে সিরাজগঞ্জ ট্রাফিক পুলিশ ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী দেশে কমলো স্বর্ণ ও রুপার দাম, জেনে নিন কোনটির ভরি কত? ইরানের তেলসমৃদ্ধ ‘খারগ দ্বীপে’ যুক্তরাষ্ট্রের বোমা হামলা অস্ত্রোপচার শেষে আইসিইউতে মির্জা আব্বাস
জাতীয়

সরকারি সফরে যুক্তরাজ্যে গেলেন বিমানবাহিনী প্রধান

কর্পোরট সংবাদ ডেস্ক: যুক্তরাজ্যের উদ্দেশ্যে সরকারি সফরে ঢাকা ত্যাগ করেছেন বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। আজ সোমবার (১৫ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

আইএসপিআর জানায়, বিমানবাহিনী প্রধান চিফ অব দ্য এয়ার স্টাফ, রয়্যাল এয়ার ফোর্স এয়ার চিফ মার্শাল স্যার রিচার্ড নাইটনের আমন্ত্রণে ১৬-২৩ জুলাই যুক্তরাজ্য সফর করবেন। সফরকালে বিমানবাহিনী প্রধান রয়্যাল এয়ার ফোর্স কর্তৃক আয়োজিত লন্ডনে অনুষ্ঠিতব্য ‘গ্লোবাল এয়ার অ্যান্ড স্পেস চিফস কনফারেন্স-২০২৪’-এ যোগদান করবেন।

কনফারেন্সে বিভিন্ন দেশের বিমানবাহিনীর প্রধান, ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা যোগদান করবেন।

অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা নিজ নিজ অপারেশন কৌশল, প্রশিক্ষণ, সামরিক প্রযুক্তি এবং ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়ে মতবিনিময় করবেন।

এ ছাড়াও বিমানবাহিনী প্রধান আরএএফ ফেয়ারফোর্ডে অনুষ্ঠিতব্য পৃথিবীর অন্যতম একটি বড় এয়ার শো ‘রয়্যাল ইন্টারন্যাশনাল এয়ার ট্যাটু-২০২৪’ এ যোগদান করবেন। সবশেষে বিমানবাহিনী প্রধান লন্ডনের ফার্নবরো শহরে অনুষ্ঠিতব্য ‘ফার্নবরো ইন্টারন্যাশনাল এয়ার শো’ উদ্বোধনী অনুষ্ঠান পরিদর্শন করবেন।

আইএসপিআর আরও জানায়, বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন লন্ডনে অবস্থিত কানাডিয়ান হাইকমিশনে রয়্যাল কানাডিয়ান এয়ার ফোর্স-এর শতবর্ষীয় সংবর্ধনায় অংশগ্রহণ করবেন। বিমানবাহিনী প্রধানের এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে যা পেশাগত খাতে পারস্পরিক সহযোগিতার পরিধি সম্প্রসারিত করবে।

এই সম্পর্কিত আরো

ঈদের ছুটির আগেই শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের নির্দেশ

নিখোঁজের দুইদিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

মুভি ট্রেন্ডিং চার্টে নাম্বার ওয়ান প্রিন্স টিজার

ভোটের কালি মুছে যাওয়ার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি: প্রধানমন্ত্রী

এনআরবিসি ব্যাংকে ক্ষুদ্রঋণ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত

তিন মাসে প্রায় এক কোটি টাকা জরিমানা আদায় করেছে সিরাজগঞ্জ ট্রাফিক পুলিশ

ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

দেশে কমলো স্বর্ণ ও রুপার দাম, জেনে নিন কোনটির ভরি কত?

ইরানের তেলসমৃদ্ধ ‘খারগ দ্বীপে’ যুক্তরাষ্ট্রের বোমা হামলা

অস্ত্রোপচার শেষে আইসিইউতে মির্জা আব্বাস