রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
আইএফআইসি ব্যাংক ও ইবনে সিনা ট্রাস্টের মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর সংসদে অর্থমন্ত্রী - ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ সুবিধা পেয়েছেন ১৪ লাখ কৃষক ৩ ক্যাটাগরিতে ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৬ পেল ওয়ালটন প্রতিটি টেস্ট ড্রাইভের জন্য একটি করে গাছ লাগাবে বিওয়াইডি বাংলাদেশ হানিমাইট-এর আপগ্রেডেড কুলক্লাইন্ট ম্যালওয়ার নিয়ে সতর্ক করল ক্যাসপারস্কি সূচকের বড় পতনে লেনদেন শেষ নরসিংদীতে  যুব মহিলা লীগ নেত্রী মনি গ্রেপ্তার ভালুকায় বজ্রপাতে মাটির ঘরের দেয়াল ভেঙে শিশুর মৃত্যু নড়াইলে মাদরাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগ শিক্ষকে গ্রেফতার নোয়াখালীতে মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগে যুবক গ্রেপ্তার
advertisement
সারাদেশ

কাপাসিয়ায় কাঁঠাল পাড়ার জেরে মেয়েকে কুপিয়ে হত্যা করলেন বাবা

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কাপাসিয়া উপজেলার দরপাড়া এলাকায় গাছের কাঁঠাল পাড়ার জেরে নিজ মেয়েকে কুপিয়ে হত্যা করেছেন বাবা। বৃহস্পতিবার (১১ জুলাই) সকালে কাপাসিয়া উপজেলার ধরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত স্মৃতি আক্তার কাপাসিয়া উপজেলার ধরপাড়া গ্রামের শরফুদ্দিন এর মেয়ে।

কাপাসিয়া থানার তদন্ত ওসি সাখাওয়াত হোসেন জানান, প্রাথমিকভাবে জানা যায়, বাবা তার মেয়েকে কুপিয়ে হত্যা করেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হসপিটালের মর্গে পাঠানো হয়েছে।

ধরপাড়া ৭ নং ওয়ার্ড ইউপি সদস্য আতিকুল ইসলাম জানান, ‘বাড়ীর পাশে ধরপাড়া উত্তর পাড়া জামে মসজিদের পাশে কাঠাল বাগানে এ ঘটনা ঘটে। এতে নিহতের বাবা তার মেয়ের এক হাত কেটে ফেলেছে। গলার অর্ধেক কেটে ফেলেছে। সে ঘটনাস্থলে মারা গেছে।’ এ ঘটনায় ঘাতক পিতা সারফুদ্দিন পলাতক রয়েছে জানান, ইউপি সদস্য।

পুলিশ ও স্থানীয়দের ভাষ্য, অভিযুক্ত সারফুদ্দিনের চার ছেলে ও এক মেয়ে রয়েছে। কালীগঞ্জে সাইফুল মোড়লের সঙ্গে বিয়ে হয় স্মৃতি আক্তারের। কয়েকদিন আগে বাবার বাড়ি বেড়াতে আসেন স্মৃতি। বৃহস্পতিবার সকালে তাঁর স্ত্রী ও মেয়ে স্মৃতি গাছের কাঁঠাল পাড়তে যায়। এসময় সারফুদ্দিন তাঁদের গাছ থেকে কাঁঠাল পাড়তে নিষেধ করেন। নিষেধ উপেক্ষা করে কাঁঠাল পাড়তে গেলে শরফুদ্দিনের সঙ্গে তাঁদের ঝগড়া হয়। এসময় তিনি ক্ষিপ্ত হয়ে হাতে থাকা দা দিয়ে মেয়ে স্মৃতিকে এলোপাতাড়ি আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে শরফুদ্দিন পালিয়ে যান।

পরে স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

সর্বশেষ পাওয়া সংবাদ