Corporate Sangbad
শেয়ারবাজার

গোল্ডেন জুবিলির ৬০ লাখ বিক্রির ঘোষণা দিলো আইসিবি

প্রকাশিত: ১১ জুলাই, ২০২৪, ২:০৫ অপরাহ্ন · কর্পোরেট সংবাদ ডেস্ক

পুঁজিবাজার ডেস্ক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভূক্ত আইসিবি এএমসিএল সিএমএসএফ গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ডের ৬০ লাখ ইউনিট বিক্রির ঘোষণা দিয়েছে ফান্ডটির স্পন্সর আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড।

আজ বৃহস্পতিবার (১১ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র অনুসারে জানা যায়, ফান্ডটির উদ্যোক্তা আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেডের হাতে থাকা কোম্পানিটির ১ কোটি ৭০ লাখ ইউনিটের মধ্যে ৬০ লাখ ইউনিট বিক্রির ঘোষণা দিয়েছে। আগামী ৩০ কার্যদিবসের মধ্যে ডিএসইর পাবলিক বা ব্লক মার্কেটে আলোচিত শেয়ার বিক্রি সম্পন্ন করবে আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট।