Corporate Sangbad
শেয়ারবাজার

দর পতনের শীর্ষে ইউনিলিভার কনজ্যুমার

প্রকাশিত: ৮ জুলাই, ২০২৪, ৩:০৩ অপরাহ্ন · কর্পোরেট সংবাদ ডেস্ক

পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ লেনদেনে অংশ নেওয়া ৩৯৪টি কোম্পানির মধ্যে ১৯৭টির দর কমেছে। আজ সবচেয়ে বেশি দর কমেছে ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেডের।

আজ সোমবার (৮ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ৮৩ টাকা বা ২.৯৮ শতাংশ কমেছে। যার ফলে ডিএসইর দর পতনের শীর্ষ তালিকায় প্রথম স্থানে স্থান নিয়েছে কোম্পানিটির শেয়ার।

দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা বাংলাদেশ ল্যাম্পসের শেয়ার দর কমেছে আগের দিনের তুলনায় ৪ টাকা বা ২.৯৬ শতাংশ।

আর ৩ টাকা ৮০ পয়সা বা ২.৯০ শতাংশ দর কমে যাওয়ায় পতনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে তমিজউদ্দিন টেক্সটাইল মিলস পিএলসি।

এছাড়া, আজ ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ইউনিয়ন ব্যাংকের ২.৮৯ শতাংশ, দেশ গার্মেন্টসের ২.৮৯ শতাংশ, জিএসপি ফাইন্যান্সের ২.৮৮ শতাংশ, বে লিজিংয়ের ২.৮৫ শতাংশ, ফ্যামিলিটেক্সের ২.৮৫ শতাংশ, গ্লোবাল ইসলামী ব্যাংকের ২.৮৫ শতাংশ এবং এসইএমএল আইবিবিএল শরীয়াহ ফান্ডের ২.৮৫ শতাংশ দর কমেছে।