Corporate Sangbad
শেয়ারবাজার

কর্ণফুলী ইন্স্যুরেন্সের কর্পোরেট পরিচালকের শেয়ার ক্রয়ের ঘোষণা

প্রকাশিত: ৭ জুলাই, ২০২৪, ১২:৪৮ অপরাহ্ন · কর্পোরেট সংবাদ ডেস্ক

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি কর্ণফুলী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের কর্পোরেট পরিচালক শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির কর্পোরেট পরিচালক মেঘনা লাইফ ইন্স্যুরেন্স ২ লাখ শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছে। বর্তমান বাজার দরে ডিএসইর পাবলিক মার্কেট থেকে শেয়ার ক্রয় করবে কোম্পানিটি।

আগামী ৩০ কার্যদিবসের মধ্যে এ শেয়ার ক্রয় সম্পন্ন করবে মেঘনা লাইফ ইন্স্যুরেন্স।