December 13, 2025 - 11:24 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeবিনোদনআমেরিকায় হোটেলে আগুন, আতঙ্কে শ্রাবন্তী-সোহিনী-অনির্বাণরা

আমেরিকায় হোটেলে আগুন, আতঙ্কে শ্রাবন্তী-সোহিনী-অনির্বাণরা

spot_img

নিউ ইয়র্ক প্রতিনিধি: যুক্তরাষ্ট্রের ইলিনয়স অঙ্গরাজ্যের শিকাগোয় ৪৪তম নর্থ আমেরিকা বেঙ্গলি সম্মেলন চলছে। সেখানে যোগ দিতে টালিপাড়ার রথী-মহারথীরা আমেরিকায় হাজির হয়েছেন। এর মাঝেই ঘটল অঘটন। ঘড়িতে তখন ভোর সাড়ে পাঁচটা। হঠাৎ হোটেলে বেজে উঠল ফায়ার অ্যালার্ম। কেউ তখন গভীর ঘুমে, কেউ রাতের পার্টি সেরে শুয়েছেন। এর মধ্যেই হইচই কাণ্ড! ফায়ার অ্যালার্ম শুনে রীতিমতো আতঙ্কিত সবাই!

শিকাগোর পাঁচতারকা হোটেলে রয়েছেন শ্রাবন্তী, সোহিনী, স্বস্তিকারা। সেখানে ফিল্মফেয়ার পুরস্কারের আয়োজন করেছে ‘নর্থ আমেরিকা বেঙ্গলি কনফারেন্স’। সেই অনুষ্ঠানেই শামিল হয়েছেন টলি তারকারা। রাত পোশাকেই হোটেল রুম থেকে বেরিয়ে প্রাণভয়ে দৌড়াচ্ছেন সবাই। ফায়ার অ্যালার্ম বাজতেই নিয়ম মেনে সিঁড়ি বেয়ে এক্সিট। লিফট ব্যবহার করা যাবে না। নিমেষেই সবাইকে নিয়ে যাওয়া হয় নিরাপদ স্থানে। মিনিটের মধ্যেই হাজির দমকল। সঙ্গে সঙ্গেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

সংবাদমাধ্যমকে অরিন্দম শীল জানান, গরম পোশাক গায়ে না জড়িয়েই পাঁচতলা হোটেল রুম থেকে নিচে নামেন তিনি। শ্রাবন্তী চট্টোপাধ্যায় থেকে সোহিনী—প্রাণ বাঁচানোর দৌড় দেন সবাই।

সৌরসেনী মৈত্র, অম্বরীশ ভট্টাচার্য, অর্জুন চক্রবর্তী, অনির্বাণ ভট্টাচার্য, তনুশ্রী চক্রবর্তী, সোহিনী সরকার, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, কৌশিক গঙ্গোপাধ্যায়, উজান গঙ্গোপাধ্যায়, সুদেষ্ণা রায়, অরিন্দম শীলের মতো ব্যক্তিত্বরা এই মুহূর্তে রয়েছেন শিকাগোয়।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

ওসমান হাদির অবস্থা আশঙ্কাজনক: মেডিকেল বোর্ড

কর্পোরেট সংবাদ ডেস্ক : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। সর্বশেষ স্বাস্থ্যগত...

সন্ত্রাসী দমনে ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’ চালু করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

কর্পোরেট সংবাদ ডেস্ক: আসন্ন জাতীয় নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতকরণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও ফ্যাসিস্ট সন্ত্রাসীদের দমনে অবিলম্বে ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’ চালু করা হবে...

ছুটির দিনেও খোলা থাকবে রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়

কর্পোরেট সংবাদ ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাপ্তাহিক ও সরকারি ছুটির দিনেও খোলা থাকবে রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়। শনিবার (১৩...

কুইন’স কমনওয়েলথ রচনা প্রতিযোগিতায় স্বর্ণ-রৌপ্যসহ ৭ অ্যাওয়ার্ড জয় বাংলাদেশের শিক্ষার্থীদের

কর্পোরেট সংবাদ ডেস্ক : কুইন’স কমনওয়েলথ রচনা প্রতিযোগিতা ২০২৫ -এ স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জসহ সাতটি অ্যাওয়্যার্ড জিতে নিয়েছে গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুল, উত্তরার শিক্ষার্থীরা। এ...

বেনাপোল সীমান্তে ব্যাপক নজরদারি ও তল্লাশি কার্যক্রম চালাচ্ছে বিজিবি

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: রাজধানীর বিজয়নগর এলাকায় ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধের ঘটনার পর সীমান্ত এলাকায়...

হাদিকে গুপ্ত বাহিনী নিষিদ্ধ বাহিনী হামলা করেছে: শিবির সেক্রেটারি

নোয়াখালী প্রতিনিধি: হাদিকে গুপ্ত বাহিনী নিষিদ্ধ বাহিনী হামলা করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম। শনিবার (১৩ ডিসেম্বর) দুপুরে নোয়াখালীর...

ওয়ালটন পণ্যের ক্রেতাদের হাতে উপহারের ফ্রিজ, টিভি হস্তান্তর

কর্পোরেট ডেস্ক: ইলেকট্রনিক্স পণ্য ক্রয়ে গ্রাহকদের বিশেষ সুবিধা দিতে দেশব্যাপী চলছে ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন। ক্যাম্পেইনের ২৩তম সিজনে ওয়ালটন ফ্রিজ, এসি, টিভি, ওয়াশিং মেশিন বা...

হাদির হত্যাচেষ্টাকারীকে ধরিয়ে দিতে পারলে ৫০ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্র উপদেষ্টা

কর্পোরেট সংবাদ ডেস্ক : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর প্রাণঘাতী হামলায় জড়িত ব্যক্তিকে ধরিয়ে দিতে পারলে...