Corporate Sangbad
শেয়ারবাজার

পেনিনসুলা চিটাগংয়ের নাম পরিবর্তনের অনুমতি

প্রকাশিত: ৪ জুলাই, ২০২৪, ৩:০৯ অপরাহ্ন · কর্পোরেট সংবাদ ডেস্ক

পুঁজিবাজার ডেস্ক : পুঁজিবাজারে তালিকাভুক্ত ভ্রমন ও অবকাশ খাতের কোম্পানি দ্যা পেনিনসুলা চিটাগং লিমিটেডের নাম পরিবর্তনের অনুমতি দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এখন থেকে কোম্পানিটির নাম ‘দ্যা পেনিনসুলা চিটাগং লিমিটেড’-এর পরিবর্তে ‘দ্যা পেনিনসুলা চিটাগং পিএলসি’ হবে। ৭ জুলাই থেকে কোম্পানিটি দ্যা পেনিনসুলা চিটাগং পিএলসি নামে পুঁজিবাজারে লেনদেন করছে। এছাড়া কোম্পানিটির অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে।