Corporate Sangbad
অন্যান্য

নারায়ণগঞ্জে জঙ্গি সন্দেহে একটি বাড়ি ঘেরাও

প্রকাশিত: ২ জুলাই, ২০২৪, ১:২১ অপরাহ্ন · কর্পোরেট সংবাদ ডেস্ক

কর্পোরেট সংবাদ ডেস্ক : নারায়ণগঞ্জের রূপগঞ্জের বরপা এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে চারতলা একটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)।

বিষয়টি নিশ্চিত করে অ্যান্টি টেররিজম ইউনিটের পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস) মাহফুজুল আলম রাসেল জানান, এটিইউর এটি একটি দল নারায়ণগঞ্জের রূপগঞ্জের বরপা এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে চারতলা একটি বাড়ি ঘেরাও করে রেখেছে।

এই বাড়িটিতে এক বা একাধিক জঙ্গি অবস্থান করছে বলে তাদের সন্দেহ।

রূপগঞ্জ থানার ওসি দীপক চন্দ্র সাহা বলেন, তিনি স্পটে যাচ্ছেন, ঘটনাস্থলে পৌঁছে বিস্তারিত বলতে পারবেন।