Corporate Sangbad
শেয়ারবাজার

এবার ফ্যামিলি টেক্সের কারখানা বন্ধ পেলো ডিএসই

প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর, ২০২৩, ৩:৪৫ অপরাহ্ন · কর্পোরেট সংবাদ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি ফ্যামিলি টেক্স (বিডি) লিমিটেডের কারখানা পরিদর্শন করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিদর্শক দল। তবে কারখানাটি বন্ধ থাকায় ডিএসই’র পরিদর্শক দল ভেতরে ঢুকতে পারেনি।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, উসমানিয়া গ্লাসের বর্তমান পরিস্থিতি জানার জন্য ২৭ সেপ্টেম্বর ডিএসইর পরিদর্শক দল কারখানা পরিদর্শনে যায়। কারখানা পুরোপুরি বন্ধ এবং সিল করা থাকায় পরিদর্শক দল ভেতরে যেতে পারেনি।