Corporate Sangbad
শেয়ারবাজার

এমারেল্ড অয়েলের উৎপাদন ক্ষমতা বাড়ছে ৬০০ মেট্রিক টন

প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর, ২০২৩, ৩:৪১ অপরাহ্ন · কর্পোরেট সংবাদ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের এমারেল্ড অয়েল লিমিটেড যমুনা এডিবল অয়েলের সাথে চুক্তি সম্পাদনের পর উৎপাদন ক্ষমতা বেড়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, যমুনা এডিবল অয়েলের সাথে চুক্তি সম্পাদনের পর এমারেল্ড অয়েলের উৎপাদন ক্ষমতা প্রতিদিন ৬০০ মেট্রিক টন বৃদ্ধি পাবে। প্রতি বছর কোম্পানিটির বিক্রির পরিমাণ দাঁড়াবে প্রায় ৯০০ কোটি টাকা এবং যমুনা এডিবল অয়েলের সাথে ভাগাভাগি অনুপাতে বছরে কোম্পানিটির মুনাফা হবে প্রায় ৩০ কোটি টাকা।