সোমবার, ২৪ আগস্ট ২০২৬
সোমবার, ২৪ আগস্ট ২০২৬
শিরোনাম
নুসরাত হত্যা মামলা - ২ জনের মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন ও ১০ জন খালাস ধর্ষণের খবর প্রকাশের মামলায় দুই মাস পর কারামুক্ত সাংবাদিক রাব্বি ঢাকার ট্রাফিকে প্রযুক্তির ছোঁয়া - আরও ৫০ পয়েন্টে যুক্ত হচ্ছে এআই সিগন্যাল ব্যবস্থা রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা - খুনের দায় স্বীকার, কারাগারে সিদ্ধার্থ-মুগ্ধ গিনিতে গভীর রাতে আবর্জনার স্তূপ ধসে নিহত ৩০ স্ট্যান্ডার্ড ব্যাংকে চেয়ারম্যান নির্বাচিত নিউইয়র্কে নোয়াখালীর যুবককে গুলি করে হত্যা টেস্ট র‌্যাংকিংয়ে ষষ্ঠ স্থানে বাংলাদেশ বাংলা কিউআরে দৈনিক লেনদেন ১১০ কোটি ছাড়াল পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন
advertisement
শেয়ারবাজার

৯ দিনে ৩৪ টাকা দর বৃদ্ধি, কারণ জানেনা শ্যামপুর সুগার

শেয়ারবাজার ডেস্ক: দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুসাঙ্গিক খাতের কোম্পানি কোম্পানি শ্যামপুর সুগার মিলস লিমিটেডের শেয়ারদর ও লেনদেন সাম্প্রতিক সময়ে অস্বাভাবিক বাড়তে দেখা গেছে। তবে এ বৃদ্ধির পেছনে অপ্রকাশিত কোনো মূল্যসংবেদনশীল তথ্য নেই বলে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে জানিয়েছে কোম্পানিটি।

স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে। 

দরবৃদ্ধির গ্রাফ অনুসন্ধানে দেখা যায়, ডিএসইতে ১৭ সেপ্টেম্বর থেকে টানা ঊর্ধ্বমুখী রয়েছে শ্যামপুর সুগার মিলস লিমিটেডর শেয়ারদর। ১৭ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ারদর ছিল ৯২ টাকা । সর্বশেষ গতকাল লেনদেন শেষে এ দর বেড়ে দাঁড়িয়েছে ১২৬ টাকায়। সে হিসাবে আলোচ্য সময়ের ব্যবধানে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৩৪ টাকা বা ৩৬ দশমিক ৯৫ শতাংশ। আলোচ্য সময়ের মধ্যে গতকাল কোম্পানিটির শেয়ার সবচেয়ে বেশি লেনদেন হয়েছে। এদিন কোম্পানির মোট ২ লাখ ২৬ হাজার ৪৪৯ টি শেয়ার লেনদেন হয়েছে।

১৯৯৬ সালে দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া শ্যামপুর সুগার বছরের পর বছর লোকসানে চলছে । এখন পর্যন্ত কোন হিসাব বছরেই বিনিয়োগকারীদের লভ্যাংশ প্রদান করেনি কোম্পানিটি ।

সর্বশেষ ৩০ জুন ২০২২ কোম্পানির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৫৩ টাকা ৩ পঁয়সা । একই সময় আগের বছর শেয়ার প্রতি লোকসান হয়েছিলো ১২৫ টাকা ১৪ পঁয়সা । ৩০ জুন ২০২২ শেষে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদমূল্য দাঁড়িয়েছে ১১৬৭ টাকা ৫৭ পঁয়সা ।

কোম্পানিটির অনুমোদিত মূলধন ৫০ কোটি টাকা । পরিশোধিত মূলধন ৫ কোটি টাকা । কোম্পানির মোট শেয়ার সংখ্যা ৫০ লাখ । এর মধ্যে সরকারী বিনিয়োগ ৫১ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ১ দশমিক ৫৭ শতাংশ এবং বাকি ৪৭ দশমিক ৩৯ শতাংশ শেয়ার সাধারন বিনিয়োগকারীর হাতে ।

কর্পোরেট সংবাদ/এএইচ

সর্বশেষ পাওয়া সংবাদ