Corporate Sangbad
শেয়ারবাজার

জেমিনি সী ফুডের লভ্যাংশ বিতরণ সম্পন্ন

প্রকাশিত: ১১ জানুয়ারি, ২০২৩, ১০:১৮ পূর্বাহ্ন · কর্পোরেট সংবাদ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি জেমিনি সী ফুডের ৩০ জুন, ২০২২ সমাপ্ত হিসাব বছরের নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের মধ্যে বিতরণ সম্পন্ন করেছে।

ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটি নগদ লভ্যাংশ বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে।

৩০ জুন,২০২২ সমাপ্ত সময়ে কোম্পানিটি ৪০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল। এর মধ্যে ১০ শতাংশ নগদ ও ৩০ শতাংশ বোনাস।