Corporate Sangbad
শেয়ারবাজার

এনভয় টেক্সটাইল নগদ লভ্যাংশ পাঠিয়েছে

প্রকাশিত: ২০ সেপ্টেম্বর, ২০২৩, ৮:৩৬ অপরাহ্ন · কর্পোরেট সংবাদ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এনভয় টেক্সটাইলস লিমিটেড বিনিয়োগকারীদের কাছে ৩১ ডিসেম্বর, ২০২২সমাপ্ত সময়ের চূড়ান্ত লভ্যাংশ পাঠিয়েছে।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটি নগদ লভ্যাংশ বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে।

আলোচ্য সময়ে কোম্পানিটি ১৫ শতাংশ নগদ চূড়ান্ত লভ্যাংশ দিয়েছিল।