Corporate Sangbad
বিশেষ প্রতিবেদন

রাজধানীতে মাদক বিক্রি ও সেবনের দায়ে গ্রেফতার ৪১

প্রকাশিত: ২০ সেপ্টেম্বর, ২০২৩, ১১:৩২ পূর্বাহ্ন · কর্পোরেট সংবাদ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক : ঢাকায় অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৪১ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বুধবার (২০ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে।

ডিএমপি জানায়, ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ৪২৪১ পিস ইয়াবা, ৬৪ গ্রাম হেরোইন, ৭২ কেজি ৮৫০ গ্রাম গাঁজা, ৭ টি নেশাজাতীয় ইনজেকশন ও ৪০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৯টি মামলা রুজু হয়েছে।