Corporate Sangbad
শেয়ারবাজার

নগদ লভ্যাংশ পাঠিয়েছে আইটিসি

প্রকাশিত: ১০ জানুয়ারি, ২০২৩, ৪:২৫ অপরাহ্ন · কর্পোরেট সংবাদ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত আইটি কনসালটেন্টস ৩০ সেপ্টেম্বর, ২০২২ সমাপ্ত হিসাব বছরের লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে।

ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটি নগদ লভ্যাংশ বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে।

৩০ জুন,২০২২ সমাপ্ত সময়ে কোম্পানিটি ৬ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।