Corporate Sangbad
শেয়ারবাজার

প্রভাতি ইন্স্যুরেন্স নগদ লভ্যাংশ পাঠিয়েছে

প্রকাশিত: ১১ সেপ্টেম্বর, ২০২৩, ১২:৪৭ অপরাহ্ন · কর্পোরেট সংবাদ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি প্রভাতি ইন্স্যুরেন্স লিমিটেড ৩১ ডিসেম্বর, ২০২২ সমাপ্ত সময়ের লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে।

সোমবার (১১ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটি নগদ লভ্যাংশ বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে।

আলোচ্য সময়ে কোম্পানিটি ১২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।