Corporate Sangbad
বিশেষ প্রতিবেদন

রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেফতার ৫৩

প্রকাশিত: ১১ সেপ্টেম্বর, ২০২৩, ১০:৩৪ পূর্বাহ্ন · কর্পোরেট সংবাদ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক : ঢাকায় অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৫৩ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

সোমবার (১১ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে।

ডিএমপি জানায়, ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে রোববার সকাল ৬টা থেকে আজ সকাল৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ৬৯০০ পিস ইয়াবা, ১৯৭ গ্রাম ১৬০ পুরিয়া হেরোইন, ৪ কেজি ৫৯০ গ্রাম গাঁজা ও ১০ বোতল ফেন্সিডিল উদ্ধারমূলে জব্দ করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪০ টি মামলা রুজু হয়েছে।