January 19, 2026 - 10:48 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeশেয়ার বাজারপুঁজিবাজারে সূচকের উত্থান, বেড়েছে লেনদেনও

পুঁজিবাজারে সূচকের উত্থান, বেড়েছে লেনদেনও

spot_img

শেয়ারবাজার ডেস্ক: দেশের পুঁজিবাজারে সপ্তাহের চতুর্থ কর্মদিবস বুধবার (৩০ আগস্ট) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে । এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ২ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে ৯ পয়েন্ট। এদিন সূচকের পাশাপাশি বেড়েছে লেনদেনের পরিমাণও। তবে আগের দিন মঙ্গলবার (২৯ আগস্ট) দরপতন হয়েছিল।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, বুধবার বিমা খাতের ৫৭টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৩৪টির, কমেছে ৯টির আর অপরিবর্তিত রয়েছে ১৪টির। বিমা খাতের পাশাপাশি সূচক বৃদ্ধিতে খাদ্য ও আনুষঙ্গিক এবং প্রকৌশল খাতের শেয়ার অবদান রেখেছে।ডিএসইর তথ্য মতে, বুধবার বাজারে লেনদেন হওয়া ৩০৩টি কোম্পানির মধ্যে ৭৪টির শেয়ারের দাম কমেছে। বেড়েছে ৭৩টি কোম্পানির শেয়ার। আর অপরিবর্তিত রয়েছে ১৫৬ কোম্পানির শেয়ার।

তাতে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ২ দশমিক ১৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ২৯৩ পয়েন্টে। ডিএসইর অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস শরীয়াহ সূচক দশমিক ৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩৭১ পয়েন্টে। আর ডিএস-৩০ সূচক ১ দশমিক ৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১৩৯ পয়েন্টে।

এদিন ৩০৩ প্রতিষ্ঠানের ৯ কোটি ১১ লাখ ৫৮ হাজার ৭টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। যা টাকার অঙ্কে ৩৯১ কোটি ৫৩ লাখ ৮৪ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিল ৩৯১ কোটি ৫৩ লাখ ৮৪ হাজার টাকা। আগের দিনের চেয়ে লেনদেন বেড়েছে।ডিএসইতে লেনদেনের শীর্ষে ছিল ফু-ওয়াং ফুডের শেয়ার। দ্বিতীয় অবস্থানে ছিল খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজের শেয়ার। তৃতীয় অবস্থানে ছিল রয়েল টিউলিপ সি পার্ল এর শেয়ার। এরপরের তালিকায় যথাক্রমে ছিল- রূপালী লাইফ, এমারেল্ড অয়েল, জেমিনি সি ফুড, ইন্ট্রাকো রি-ফুয়েলিং স্টেশন, আরডি ফুড, এসকে ট্রিমস এবং সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেডের শেয়ার।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক ৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৬১৪ পয়েন্টে। সিএসইতে ১৪০টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৪৩টির, কমেছে ৩৬টির ও অপরিবর্তিত রয়েছে ৬১টির দাম।

দিন শেষে সিএসইতে ১৬ কোটি ১০ লাখ ৪৮ হাজার ৪০৯ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগের দিন লেনদেন হয়েছিল ৬ কোটি ৯৪ লাখ ৪৯ হাজার ২৯ টাকার শেয়ার ও ইউনিটের।

কর্পোরেট সংবাদ/এএইচ

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

ম্যাজিস্ট্রেটকে ‘আঙুল উঁচিয়ে’ হুমকি, রুমিন ফারহানাকে তলব

নিজস্ব প্রতিবেদক: নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে জনসভা করা এবং কর্তব্যরত নির্বাহী হাকিমকে (ম্যাজিস্ট্রেট) হুমকি ও ‘বৃদ্ধাঙ্গুলি’ দেখানোর অভিযোগে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন...

গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে সকল শিক্ষা প্রতিষ্ঠানে প্রচার চালানো হবে

কর্পোরেট সংবাদ ডেস্ক: আসন্ন গণভোটে শিক্ষার্থীদের ‘হ্যাঁ’ ভোট দিতে উদ্বুদ্ধ করতে দেশের সকল বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুল ও মাদ্রাসা পর্যায়ে প্রচার চালানো হবে। প্রচারের অংশ...

শহীদ জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী আজ

কর্পোরেট সংবাদ ডেস্ক : আজ সোমবার (১৯ জানুয়ারি বিএনপির প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৯০তম জন্মবার্ষিকী। ১৯৩৬ সালের এই...

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ চূড়ান্ত

কর্পোরেট সংবাদ ডেস্ক: রাজধানীর সাতটি কলেজ নিয়ে গঠিত হতে যাওয়া ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’র অধ্যাদেশ চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। রোববার (১৮ জানুয়ারি) মন্ত্রণালয়ের...

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫০তম পর্ষদ সভা অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক এর পরিচালনা পর্ষদের ৪৫০তম সভা রবিবার (১৮ জানুয়ারি) প্রধান কার্যালয় সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। পর্ষদ চেয়ারম্যান খাজা শাহরিয়ার সভায় সভাপতিত্ব...

২৭ আসনে এনসিপির প্রার্থী ঘোষণা, কে কোথায় নির্বাচন করবেন?

কর্পোরেট সংবাদ ডেস্ক: জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটে থাকা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সমঝোতায় পাওয়া ৩০টি আসনের মধ্যে ২৭টিতে প্রার্থী ঘোষণা করেছে। বাকি...

মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে জুলাই যোদ্ধাদের জন্য আলাদা ডিপার্টমেন্ট হবে: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় গেলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মধ্যে জুলাই যোদ্ধাদের জন্য আলাদা একটি ডিপার্টমেন্ট তৈরি করা...