December 14, 2025 - 7:59 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeবিনোদন৩ বছর কারাদণ্ডপ্রাপ্ত নারী আমি নই: জেবা জান্নাত

৩ বছর কারাদণ্ডপ্রাপ্ত নারী আমি নই: জেবা জান্নাত

spot_img

বিনোদন ডেস্ক : গত জুন মাসে অসহযোগিতা ও অসদাচরণের অভিযোগে অভিনেত্রী জেবা জান্নাতকে নিষিদ্ধ করে টেলিভিশন নাটক নির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ড। এবার প্রতারণার মামলায় আদালত অভিনেত্রীর বিরুদ্ধে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন বলে গুঞ্জন উঠেছে।

ইতোমধ্যে দেশের বেশ কয়েকটি গণমাধ্যমে এই বিষয়টি উঠে এসেছে। জেবা জান্নাতের ছবি ব্যবহার করে তাকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে উল্লেখ করে সংবাদ প্রকাশ করেছে একাধিক সংবাদমাধ্যম।

তবে এই শাস্তি পাওয়ার ঘটনাটি আদৌ কততুকু সত্য? সত্যি কী তিন বছরের কারাদণ্ড পেয়েছেন জেবা জান্নাত?

একটি গণমাধ্যমে ঘটনাটি সত্য নয় বলে জানিয়েছেন অভিনেত্রী জেবা জান্নাত।

জেবা জান্নাত বলেন, নিউজগুলোতে ব্যবহার করা হয়েছে জেবা চৌধুরী জয়া ওরফে ফরিদা পারভীন নামটি। কিন্তু আমার নাম জেবা জান্নাত। এ ছাড়া আমার আর কোনো নাম নেই। নিউজে উল্লেখিত নারী আমি নই। যারা নিউজে আমার ছবিটা ব্যবহার করে নিউজ করেছে, তাদের বিরুদ্ধে অবশ্যই আমি ব্যবস্থা নেব। কারণ, না জেনেশুনে ভেরিফায়েড গণমাধ্যমগুলো নিউজ করবে এটা তো কখনই মেনে নেওয়া যায় না।

অভিনেত্রী আরও বলেন, তাদের তো আগে খোঁজ নিয়ে জানা উচিত ছিল এই জেবা চৌধুরীটা কে? তারা সার্চ করেছে গুগলে আমার ছবিটা চলে এসেছে। তারা আমার ছবি আপ করে নিউজ করে দিয়েছে। এটা তো খারাপ তাই না। আমি বুঝতে পারছি না সব সময় আমাকে নিয়েই কেন নিউজ হচ্ছে।

জানা গেছে, প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় জেবা চৌধুরী জয়া ওরফে ফরিদা পারভীন নামের এক নারীকে তিন বছরের কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন আদালত।

মঙ্গলবার (২৯ আগস্ট) ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মুজাহিদুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

বুধবার (৩০ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেন মামলার বাদী ঢাকা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট মাহবুব হাসান রানা।

ওই মামলার অভিযোগে বলা হয়, বাদীর কাছে জেবা চৌধুরী একটি গাড়ি (প্রাইভেট কার) ৭ লাখ টাকায় বিক্রি করেন। একটি চুক্তিপত্রের মাধ্যমে ২০২২ সালের ২০ মার্চ জেবা চৌধুরী সব টাকা বুঝে নেন তিনি।

তবে গাড়ির কাগজপত্র আপডেট না থাকায় গাড়ি হস্তান্তর করেননি জেবা। চুক্তিপত্রে বলা হয়েছিল বিআরটিএ থেকে সব কাগজপত্র ঠিক করে ১৫ দিনের মধ্যে গাড়ি হস্তান্তর করার কথা থাকলেও কিন্তু বাদীর টাকা নিয়ে আসামি আর গাড়ি হস্তান্তর করেননি।

পরে ২০২২ সালের ৮ মে বাদী প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে আদালতে মামলা করেন। মামলার পর আসামিকে গ্রেফতার করা হয়। জামিনে মুক্ত হওয়ার পর থেকে পলাতক রয়েছেন তিনি।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

ওসমান হাদির অবস্থা আশঙ্কাজনক: মেডিকেল বোর্ড

কর্পোরেট সংবাদ ডেস্ক : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। সর্বশেষ স্বাস্থ্যগত...

সন্ত্রাসী দমনে ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’ চালু করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

কর্পোরেট সংবাদ ডেস্ক: আসন্ন জাতীয় নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতকরণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও ফ্যাসিস্ট সন্ত্রাসীদের দমনে অবিলম্বে ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’ চালু করা হবে...

ছুটির দিনেও খোলা থাকবে রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়

কর্পোরেট সংবাদ ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাপ্তাহিক ও সরকারি ছুটির দিনেও খোলা থাকবে রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়। শনিবার (১৩...

কুইন’স কমনওয়েলথ রচনা প্রতিযোগিতায় স্বর্ণ-রৌপ্যসহ ৭ অ্যাওয়ার্ড জয় বাংলাদেশের শিক্ষার্থীদের

কর্পোরেট সংবাদ ডেস্ক : কুইন’স কমনওয়েলথ রচনা প্রতিযোগিতা ২০২৫ -এ স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জসহ সাতটি অ্যাওয়্যার্ড জিতে নিয়েছে গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুল, উত্তরার শিক্ষার্থীরা। এ...

বেনাপোল সীমান্তে ব্যাপক নজরদারি ও তল্লাশি কার্যক্রম চালাচ্ছে বিজিবি

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: রাজধানীর বিজয়নগর এলাকায় ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধের ঘটনার পর সীমান্ত এলাকায়...

হাদিকে গুপ্ত বাহিনী নিষিদ্ধ বাহিনী হামলা করেছে: শিবির সেক্রেটারি

নোয়াখালী প্রতিনিধি: হাদিকে গুপ্ত বাহিনী নিষিদ্ধ বাহিনী হামলা করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম। শনিবার (১৩ ডিসেম্বর) দুপুরে নোয়াখালীর...

ওয়ালটন পণ্যের ক্রেতাদের হাতে উপহারের ফ্রিজ, টিভি হস্তান্তর

কর্পোরেট ডেস্ক: ইলেকট্রনিক্স পণ্য ক্রয়ে গ্রাহকদের বিশেষ সুবিধা দিতে দেশব্যাপী চলছে ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন। ক্যাম্পেইনের ২৩তম সিজনে ওয়ালটন ফ্রিজ, এসি, টিভি, ওয়াশিং মেশিন বা...

হাদির হত্যাচেষ্টাকারীকে ধরিয়ে দিতে পারলে ৫০ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্র উপদেষ্টা

কর্পোরেট সংবাদ ডেস্ক : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর প্রাণঘাতী হামলায় জড়িত ব্যক্তিকে ধরিয়ে দিতে পারলে...