মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম
নির্বাচন ঘিরে ৩ স্তরের নিরাপত্তা: আইজিপি যশোর সীমান্ত পথে ভারত থেকে আসছে অবৈধ অস্ত্রের চালান দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ ১৩তম: টিআইবি আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের সঙ্গে আরজিল এন ই বাংলাদেশের চুক্তি স্বাক্ষর সংরক্ষিত আসনে এমপি হতে চান রিনা খান টানা ৪ দিন বন্ধ থাকবে শেয়ারবাজার সুপার সেভার কার্নিভাল অফার-২০২৬: - ওয়ালটন ই-বাইকে আকর্ষণীয় মূল্যছাড়সহ আর্জেন্টিনার খেলা দেখার সুযোগ নির্বাচনে প্রায় পৌনে ১৩ কোটি ভোটার: প্রার্থী ২ হাজার ৩৪ জন নির্বাচনী পরিবেশ খুবই ইতিবাচক: ইইউ’র প্রধান পর্যবেক্ষক যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি স্বাক্ষর, শুল্ক কমল বাংলাদেশের
সারাদেশ

রামসাগর এক্সপ্রেস ১১ বছর পর চালু হলো

কর্পোরেট ডেস্ক : উত্তরাঞ্চলবাসীর দীর্ঘ প্রায় এক যুগ প্রতীক্ষার পর গাইবান্ধার বোনারপাড়া-দিনাজপুর রুটে ‘রামসাগর এক্সপ্রেস’ ট্রেনটি পুনরায় চালু হয়েছে।

মঙ্গলবার (২৯ আগস্ট) গাইবান্ধার বোনারপারায় ট্রেনটি উদ্বোধন করেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।

এসময় জাতীয় সংসদের হুইপ গাইবান্ধা-২ আসনের সংসদ সদস্য মাহাবুব আরা বেগম গিনি, গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনের সংসদ সদস্য মাহামুদ হাসান রিপন উপস্থিত ছিলেন। এছাড়া জেলা ও উপজেলা আওয়ামী লীগ ও এর অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও সাধারণ জনগণ এসময় উপস্থিত ছিলেন।

গাইবান্ধা ও বোনারপাড়া রেলওয়ে স্টেশন সূত্রে জানা গেছে, রংপুর বিভাগের বিশেষ করে গাইবান্ধা, রংপুর ও দিনাজপুরের মানুষের যাতায়াতের সুবিধার্থে ২০১০ সালের ১২ নভেম্বর চালু করা হয় আন্তঃনগর ‘রামসাগর এক্সপ্রেস’ ট্রেন। সে সময় গাইবান্ধার বোনারপাড়া থেকে রংপুরের কাউনিয়া ও রংপুর হয়ে দিনাজপুর পর্যন্ত চলাচল করত ট্রেনটি।

সকাল সাড়ে ৬টায় বোনারপাড়া স্টেশন থেকে ছেড়ে গিয়ে মাত্র সাড়ে চার ঘণ্টায় পৌঁছাত দিনাজপুরে। কম ভাড়া এবং নির্দিষ্ট সময়ে পৌঁছানোর কারণে ট্রেনটি গাইবান্ধার মানুষের কাছে খুবই জনপ্রিয় হয়ে ওঠে।

গাইবান্ধাসহ এ রুটের মানুষ রংপুর হয়ে দিনাজপুরে এবং দিনাজপুরের যাত্রীরা এ ট্রেনে করে বিভাগীয় শহর রংপুরে চিকিৎসা, ব্যবসা-বাণিজ্য ও দাপ্তরিক কাজকর্ম শেষ করে সন্ধ্যায় একই ট্রেনে ফিরতেন। কিন্তু জনবল সংকটসহ নানা অজুহাতে তিন বছরের মাথায় ২০১২ সালের ২৪ আগস্ট বন্ধ করে দেওয় হয় এ ট্রেনটি।

ট্রেনটি বন্ধ হওয়ার পর থেকে যোগাযোগে সংকট তৈরি হয়। এ সংকট থেকে উত্তরণের জন্য তখন থেকেই আন্দোলন করে আসছিলেন গাইবান্ধা-রংপুরের জনগণ। ট্রেনটি চালুর দাবিতে জোড়ালো আন্দোলনের অংশ হিসেবে ২০২০ সালের ৮ ফেব্রুয়ারি বোনারপাড়া রেলওয়ে স্টেশনে ঢাকাগামী লালমনি এক্সপ্রেস ট্রেন ৩০ মিনিট আটকে রাখা হয়।

অন্যদিকে গাইবান্ধা-৫ আসনের প্রয়াত সংসদ সদস্য ও ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়ার মৃত্যুর পর শূন্য আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী প্রচারণার সময় বন্ধ রামসাগর ট্রেন চালু করার প্রতিশ্রুতি দেন। ট্রেন চালুর দাবিতে রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক, নাগরিক সমাজসহ সর্বোস্তরের মানুষের আন্দোলন এবং সংসদ সদস্য মাহমুদ হাসানের প্রচেষ্টায় আবার চালু হলো রামসাগর।

বন্ধ এ ট্রেনটি চালু হওয়ায় বোনারপাড়া-পঞ্চগড়গামী যাত্রীদের ভোগান্তি ও অতিরিক্ত ব্যয় কমবে। প্রসার ঘটবে ব্যবসা বাণিজ্যের। পাশাপাশি সহজ হবে শিক্ষার্থী ও কর্মজীবীদের যাতায়াতও।

স্থানীয়রা জানান, দীর্ঘ প্রতীক্ষার পর ট্রেনটি চালু হওয়ায় এলাকার মানুষ অত্যন্ত আনন্দিত। কারণ চিকিৎসাসহ নানা কাজে প্রতিনিয়ত তাদের রংপুর ছুটতে হয়।

এই সম্পর্কিত আরো

নির্বাচন ঘিরে ৩ স্তরের নিরাপত্তা: আইজিপি

যশোর সীমান্ত পথে ভারত থেকে আসছে অবৈধ অস্ত্রের চালান

দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ ১৩তম: টিআইবি

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের সঙ্গে আরজিল এন ই বাংলাদেশের চুক্তি স্বাক্ষর

সংরক্ষিত আসনে এমপি হতে চান রিনা খান

টানা ৪ দিন বন্ধ থাকবে শেয়ারবাজার

সুপার সেভার কার্নিভাল অফার-২০২৬: ওয়ালটন ই-বাইকে আকর্ষণীয় মূল্যছাড়সহ আর্জেন্টিনার খেলা দেখার সুযোগ

নির্বাচনে প্রায় পৌনে ১৩ কোটি ভোটার: প্রার্থী ২ হাজার ৩৪ জন

নির্বাচনী পরিবেশ খুবই ইতিবাচক: ইইউ’র প্রধান পর্যবেক্ষক

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি স্বাক্ষর, শুল্ক কমল বাংলাদেশের