January 19, 2026 - 12:04 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeআন্তর্জাতিকযুক্তরাষ্ট্রে আজ আঘাত হানবে ঘূর্ণিঝড় ‘ইডালিয়া’

যুক্তরাষ্ট্রে আজ আঘাত হানবে ঘূর্ণিঝড় ‘ইডালিয়া’

spot_img

আন্তর্জাতিক ডেস্ক : গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ইডালিয়া ক্যাটাগরি-৩ ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে বুধবার (৩০ আগস্ট) দিনের শেষভাগে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় আঘাত হানতে পারে। দেশটির জাতীয় হ্যারিকেন সেন্টার এনএইচসি এ তথ্য জানিয়েছে।

এজন্য সেখানের উপকূলীয় এলাকা থেকে বাসিন্দাদের সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। ক্যাটাগরি-৩ ঘূর্ণিঝড় অর্থ হচ্ছে বাতাসের গতিবেগ ঘণ্টায় অন্তত ১৭৯ কিলোমিটার পর্যন্ত হতে পারে।

এনএইচসি জানিয়েছে, প্রায় ৩২ লাখ মানুষ বাস করা টাম্পা বে এলাকায় ঝড়ের প্রভাব সবচেয়ে বেশি পড়তে পারে। পানির উচ্চতা আট থেকে ১২ ফুট হতে পারে। ফ্লোরিডার অন্য এলাকা ও জর্জিয়া অঙ্গরাজ্যের দক্ষিণাঞ্চলেও বন্যা দেখা দিতে পারে বলে সতর্ক করে দিয়েছে এনএইচসি।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে কথা বলার পর ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিস কেন্দ্রীয় ত্রাণ সহায়তা সমন্বয়ের জন্য জরুরি অবস্থা ঘোষণা করেছেন।

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থা ফেমা এরই মধ্যে প্রস্তুতি গ্রহণ শুরু করেছে বলে হোয়াইট হাউজ জানিয়েছে৷

এর আগে সোমবার এক সংবাদ সম্মেলনে ডিস্যান্টিস বাসিন্দাদের সতর্ক করে বলেন, ইডালিয়া ঘূর্ণিঝড় ‘বড় প্রভাব’ ফেলতে পারে। তাই আপনাদের যা করার আছে, করুন। আপনাদের কাছে আজও সময় আছে। আগামীকালেরও বেশিরভাগ সময় আছে। জনগণকে উপকূলীয় এলাকা ছেড়ে উঁচু ভূমিতে চলে যাওয়ারও পরামর্শ দেন গভর্নর।

এদিকে ফ্লোরিডার দিকে ছুটে যাওয়ার পথে ইডালিয়ার প্রভাবে কিউবার সবচেয়ে পশ্চিমাংশে ভারী বৃষ্টিপাত হয়েছে। ওই এলাকায় তামাক উৎপাদিত হয়ে থাকে। মাত্র একবছর আগে আঘাত হানা ইয়ান ঘূর্ণিঝড়ের ক্ষতি এখনো পুষিয়ে উঠতে পারেনি এলাকাটি। ঘূর্ণিঝড়টিতে অন্তত ১৫০ জন প্রাণ হারিয়েছিল।

বিজ্ঞানীরা জানিয়েছেন, জলবায়ু পরিবর্তনের কারণে পৃথিবী আরও উষ্ণ হয়ে ওঠায় ঝড়গুলোর শক্তি দিন দিন বাড়ছে। সূত্র: সিএনএন, ডয়েচে ভেলে

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ চূড়ান্ত

কর্পোরেট সংবাদ ডেস্ক: রাজধানীর সাতটি কলেজ নিয়ে গঠিত হতে যাওয়া ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’র অধ্যাদেশ চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। রোববার (১৮ জানুয়ারি) মন্ত্রণালয়ের...

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫০তম পর্ষদ সভা অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক এর পরিচালনা পর্ষদের ৪৫০তম সভা রবিবার (১৮ জানুয়ারি) প্রধান কার্যালয় সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। পর্ষদ চেয়ারম্যান খাজা শাহরিয়ার সভায় সভাপতিত্ব...

২৭ আসনে এনসিপির প্রার্থী ঘোষণা, কে কোথায় নির্বাচন করবেন?

কর্পোরেট সংবাদ ডেস্ক: জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটে থাকা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সমঝোতায় পাওয়া ৩০টি আসনের মধ্যে ২৭টিতে প্রার্থী ঘোষণা করেছে। বাকি...

মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে জুলাই যোদ্ধাদের জন্য আলাদা ডিপার্টমেন্ট হবে: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় গেলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মধ্যে জুলাই যোদ্ধাদের জন্য আলাদা একটি ডিপার্টমেন্ট তৈরি করা...

সূচকের উত্থানে লেনদেন শেষ

পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১৮ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন বেশির ভাগ কোম্পানির শেয়ার দর ও...

২২ জানুয়ারি আনলিমা ইয়ার্ন ডাইংয়ের পর্ষদ সভা

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আনলিমা ইয়ার্ন ডাইং লিমিটেড পর্ষদ সভা আগামী ২২ জানুয়ারি বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।...

সাইবার নিরাপত্তা খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতার মান বাড়াল ক্যাসপারস্কি

কর্পোরেট ডেস্ক: সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠানের স্বচ্ছতা ও জবাবদিহিতার ক্ষেত্রে শীর্ষ অবস্থানে রয়েছে গ্লোবাল সাইবার সিকিউরিরটি প্রতিষ্ঠান ক্যাসপারস্কি। একটি স্বাধীন গবেষণায় এ তথ্য উঠে এসেছে।...

নোয়াখালীতে বিএনপি নেতার ইন্ধনে ডাকাত আখ্যা দিয়ে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কবিরহাট উপজেলার নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এনামুল হক মাসুদের (৪৯) ইন্ধনে ছয় মামলার আসামি মিজানুর রহমান ওরফে রনি (৩৫)...