Corporate Sangbad
শেয়ারবাজার

প্রাইম ফাইন্যান্সের লেনদেন বন্ধ কাল

প্রকাশিত: ২৮ আগস্ট, ২০২৩, ১১:৫১ পূর্বাহ্ন · কর্পোরেট সংবাদ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের শেয়ার লেনদেন আগামীকাল (২৯ আগস্ট) মঙ্গলবার বন্ধ থাকবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

মঙ্গলবার রেকর্ড ডেটের কারণে কোম্পানির শেয়ার লেনদেন বন্ধ থাকবে। কোম্পানিটির স্পট মার্কেটে লেনদেন আজ শেষ হবে।

আগামী বুধবার, ৩০ আগস্ট থেকে কোম্পানির শেয়ার লেনদেন চালু হবে।