Corporate Sangbad
বিশেষ প্রতিবেদন

ডিএমপির অভিযানে গ্রেফতার ৫৪

প্রকাশিত: ২৭ আগস্ট, ২০২৩, ১২:০৯ অপরাহ্ন · কর্পোরেট সংবাদ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক : রাজধানীতে অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৫৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

রোববার (২৭ আগস্ট) ডিএমপির মিডিয়া বিভাগ থেকে এ তথ্য জানা গেছে।

ডিএমপি জানায়, শনিবার সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের পর তাদের কাছ থেকে ১৫ হাজার ২০ পিস ইয়াবা, ৯৫ কেজি ৯০০ গ্রাম গাঁজা, ১২ গ্রাম হেরোইন, ১২০ বোতল ফেন্সিডিল ও ১০ লিটার দেশিমদ উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৯টি মামলা রুজু হয়েছে।