January 18, 2026 - 10:54 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeকর্পোরেট-অর্থ ও বাণিজ্যঅর্থ-বাণিজ্যপেঁয়াজের দাম নিয়ন্ত্রণে ভোক্তা অধিদপ্তরের কঠোর তদারকি

পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে ভোক্তা অধিদপ্তরের কঠোর তদারকি

spot_img

অর্থ-বাণিজ্য ডেস্ক : পেঁয়াজ রপ্তানির উপর ভারতের শুল্ক আরোপের অজুহাত দেখিয়ে কোন অসাধু ব্যবসায়ী যেন দাম কিংবা মজুদের ক্ষেত্রে কারসাজি করতে না পারে সেজন্য জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নিয়মিত বাজার তদারকি করবে বলে জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক এএইচএম শফিকুজ্জামান।

তিনি বলেন, পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে বড় বাজারগুলোর পাশাপাশি দেশব্যাপী ছোট ছোট বাজারেও অভিযান চালনো হচ্ছে। কোন অসুাধু ব্যবসায়ী যেন কারসাজি করতে না পারে সেজন্য নিয়মিত বাজার তদারকি চলবে।

তিনি জানান, বর্তমানে পেঁয়াজের পর্যাপ্ত মজুদ রয়েছে। তাই কেউ কারসাজির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে গত কয়েকদিনে দেশের বৃহৎ ভোগ্যপণ্যের বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জ, রাজধানীর কারওয়ানবাজার ও মৌলভীবাজারসহ দেশব্যাপী বিভিন্ন আড়ত ও কাঁচাবাজারে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে মূলত পেঁয়াজের মূল্য তালিকা টানানো হয়েছে কিনা, মূল্য তালিকার সঙ্গে বিক্রির মূল্য ঠিক আছে কিনা তা পর্যবেক্ষণ করা হচ্ছে।

এএইচএম শফিকুজ্জামান বলেন, যেসব আড়তদার আমদানিকারকদের কাছ থেকে পেঁয়াজ কিনে থাকেন তারা ক্রয় স্লিপ সঙ্গে রাখেন কিনা তা যাছাই করা হচ্ছে। এছাড়া সরবরাহ স্বাভাবিক আছে কিনা তাও মনিটরিং করা হয়।

সম্প্রতি ভারত সরকার পেঁয়াজ রপ্তানিতে ৪০ শতাংশ শুল্ক আরোপ করে এবং আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত তা বহাল রাখার ঘোষণা দেয়। এরফলে দেশের অভ্যন্তরে পেঁয়াজ সরবরাহে যেন কোন ব্যাঘাত সৃষ্টি না হয়, সেজন্য সরকার গত বৃহস্পতিবার আরও ৯টি দেশ থেকে পেঁয়াজ আমদানির অনুমতি দিয়েছে। এখন পর্যন্ত ১৩ লাখ ৭৩ হাজার টন পেঁয়াজ আমদানির অনুমতি দেয়া হয়েছে এবং এরই মধ্যে প্রায় ৪ লাখ টন দেশে এসে পৌঁছেছে।

বাণিজ্য মন্ত্রণালয়ের হিসাবমতে দেশে বার্ষিক পেঁয়াজের চাহিদা ২৫ লাখ টন। এর বিপরীতে দেশীয় উৎপাদন থেকে প্রতিবছর ১৮ থেকে ১৯ লাখ টনের চাহিদা পূরণ করে। বাকী ৬ থেকে ৭ লাখ টন পেঁয়াজ বিদেশ থেকে আমদানি করতে হয়। সূত্র-বাসস।

আরও পড়ুন:

পেঁয়াজ রপ্তানিতে শুল্কায়ন মূল্য বাড়িয়েছে ভারত

অনলাইনে সরকারি চাকরির আবেদনে দিতে হবে ভ্যাট

আতপ চালে ২০ শতাংশ রপ্তানি শুল্ক আরোপ ভারতের

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ চূড়ান্ত

কর্পোরেট সংবাদ ডেস্ক: রাজধানীর সাতটি কলেজ নিয়ে গঠিত হতে যাওয়া ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’র অধ্যাদেশ চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। রোববার (১৮ জানুয়ারি) মন্ত্রণালয়ের...

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫০তম পর্ষদ সভা অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক এর পরিচালনা পর্ষদের ৪৫০তম সভা রবিবার (১৮ জানুয়ারি) প্রধান কার্যালয় সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। পর্ষদ চেয়ারম্যান খাজা শাহরিয়ার সভায় সভাপতিত্ব...

২৭ আসনে এনসিপির প্রার্থী ঘোষণা, কে কোথায় নির্বাচন করবেন?

কর্পোরেট সংবাদ ডেস্ক: জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটে থাকা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সমঝোতায় পাওয়া ৩০টি আসনের মধ্যে ২৭টিতে প্রার্থী ঘোষণা করেছে। বাকি...

মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে জুলাই যোদ্ধাদের জন্য আলাদা ডিপার্টমেন্ট হবে: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় গেলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মধ্যে জুলাই যোদ্ধাদের জন্য আলাদা একটি ডিপার্টমেন্ট তৈরি করা...

সূচকের উত্থানে লেনদেন শেষ

পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১৮ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন বেশির ভাগ কোম্পানির শেয়ার দর ও...

২২ জানুয়ারি আনলিমা ইয়ার্ন ডাইংয়ের পর্ষদ সভা

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আনলিমা ইয়ার্ন ডাইং লিমিটেড পর্ষদ সভা আগামী ২২ জানুয়ারি বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।...

সাইবার নিরাপত্তা খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতার মান বাড়াল ক্যাসপারস্কি

কর্পোরেট ডেস্ক: সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠানের স্বচ্ছতা ও জবাবদিহিতার ক্ষেত্রে শীর্ষ অবস্থানে রয়েছে গ্লোবাল সাইবার সিকিউরিরটি প্রতিষ্ঠান ক্যাসপারস্কি। একটি স্বাধীন গবেষণায় এ তথ্য উঠে এসেছে।...

নোয়াখালীতে বিএনপি নেতার ইন্ধনে ডাকাত আখ্যা দিয়ে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কবিরহাট উপজেলার নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এনামুল হক মাসুদের (৪৯) ইন্ধনে ছয় মামলার আসামি মিজানুর রহমান ওরফে রনি (৩৫)...