January 19, 2026 - 10:58 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeতথ্য-প্রযুক্তিযেভাবে হোয়াটসঅ্যাপে এইচডি ছবি পাঠাবেন

যেভাবে হোয়াটসঅ্যাপে এইচডি ছবি পাঠাবেন

spot_img

অনলাইন ডেস্ক : কোনো অনুষ্ঠান থেকে ঘরে ফিরেছেন। হোয়াটসঅ্যাপের নোটিফিকেশন বেজে উঠল। কাজে ব্যস্ত থাকায় হয়তো দেখা হলো না। একটু পর ফোন দিয়ে তাড়াতাড়ি অনুষ্ঠানের ছবিগুলো পাঠাতে বলল বন্ধু। শর্ত জুড়ে দিল, ছবির মান খারাপ হওয়া যাবে না।

এই পরিস্থিতিতে যে কাজ করা হয়- ছবিগুলো গুগল ড্রাইভে আপলোড করে লিংক শেয়ার অথবা হোয়াটসঅ্যাপের অ্যাটাচমেন্ট আইকন থেকে ডকুমেন্ট হিসেবে ছবিগুলো পাঠানো। উভয় প্রক্রিয়াই বেশ ঝামেলার।

এই ঝামেলার অবসান করা হয়েছে। হোয়াটসঅ্যাপে এখন উচ্চ মানের বা এইচডি ছবি পাঠানো যায়।

যেভাবে পাঠাবেন এইচডি ছবি

হোয়াটসঅ্যাপের কন্টাক্ট থেকে যাকে ছবি পাঠাবেন তা নির্বাচন করুন। অ্যাটাচমেন্ট আইকন থেকে গ্যালারিতে প্রবেশ করুন। আপনার পছন্দের ছবিগুলো নির্বাচন করে ডান পাশে নিচের দিকের টিক চিহ্ন চাপুন।

বাম পাশে উপরের দিকে এইচডি লিখা আইকন পাওয়া যাবে। এই আইকনটি শুধুমাত্র উচ্চ মানের ছবির ক্ষেত্রেই দেখা যাবে। আইকনটি চাপলেই ‘ফটো কোয়ালিটি’ দেখাবে। যেখানে ‘স্ট্যান্ডার্ড’ ও ‘এইচডি’ দুই ধরনের অপশন পাওয়া যাবে। এইচডি নির্বাচন করলেই হয়ে যাবে, উচ্চ মানে ছবি পাঠানোর জন্য প্রস্তুত।

ভিডিও কি এইচডিতে পাঠানো যাবে?

ছবির মতো ভিডিও নির্বাচন করলেও ‘এইচডি’ আইকন পাওয়া যাবে। যেখানে একইভাবে ‘স্ট্যান্ডার্ড’ ও ‘এইচডি’ দুই ধরনের অপশন দেখাবে। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের মুঠোফোনে পরীক্ষা করে দেখার সময় এইচডি অপশনটি নির্বাচন করে ৭২০ রেজ্যুলেশনে ভিডিও পাঠানো সম্ভব হয়েছে।
সূত্র-ইউএনবি।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

ম্যাজিস্ট্রেটকে ‘আঙুল উঁচিয়ে’ হুমকি, রুমিন ফারহানাকে তলব

নিজস্ব প্রতিবেদক: নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে জনসভা করা এবং কর্তব্যরত নির্বাহী হাকিমকে (ম্যাজিস্ট্রেট) হুমকি ও ‘বৃদ্ধাঙ্গুলি’ দেখানোর অভিযোগে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন...

গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে সকল শিক্ষা প্রতিষ্ঠানে প্রচার চালানো হবে

কর্পোরেট সংবাদ ডেস্ক: আসন্ন গণভোটে শিক্ষার্থীদের ‘হ্যাঁ’ ভোট দিতে উদ্বুদ্ধ করতে দেশের সকল বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুল ও মাদ্রাসা পর্যায়ে প্রচার চালানো হবে। প্রচারের অংশ...

শহীদ জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী আজ

কর্পোরেট সংবাদ ডেস্ক : আজ সোমবার (১৯ জানুয়ারি বিএনপির প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৯০তম জন্মবার্ষিকী। ১৯৩৬ সালের এই...

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ চূড়ান্ত

কর্পোরেট সংবাদ ডেস্ক: রাজধানীর সাতটি কলেজ নিয়ে গঠিত হতে যাওয়া ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’র অধ্যাদেশ চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। রোববার (১৮ জানুয়ারি) মন্ত্রণালয়ের...

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫০তম পর্ষদ সভা অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক এর পরিচালনা পর্ষদের ৪৫০তম সভা রবিবার (১৮ জানুয়ারি) প্রধান কার্যালয় সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। পর্ষদ চেয়ারম্যান খাজা শাহরিয়ার সভায় সভাপতিত্ব...

২৭ আসনে এনসিপির প্রার্থী ঘোষণা, কে কোথায় নির্বাচন করবেন?

কর্পোরেট সংবাদ ডেস্ক: জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটে থাকা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সমঝোতায় পাওয়া ৩০টি আসনের মধ্যে ২৭টিতে প্রার্থী ঘোষণা করেছে। বাকি...

মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে জুলাই যোদ্ধাদের জন্য আলাদা ডিপার্টমেন্ট হবে: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় গেলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মধ্যে জুলাই যোদ্ধাদের জন্য আলাদা একটি ডিপার্টমেন্ট তৈরি করা...