Corporate Sangbad
বিশেষ প্রতিবেদন

যমুনায় অবৈধভাবে বালু উত্তলনের দায়ে ৮ জনকে আটক

প্রকাশিত: ১৯ আগস্ট, ২০২৩, ৩:৪৬ অপরাহ্ন · কর্পোরেট সংবাদ ডেস্ক

সেলিম রেজা, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের চৌহালীতে যমুনা নদীতে অবৈধ বাংলা ড্রেজার দিয়ে বালু উত্তলনের দায়ে ৮ জনকে আটক করেছে নৌ পুলিশ।

শনিবার ১৯ আগস্ট সকালে উপজেলার সৌদিয়া চাঁদপুর ইউনিয়নের যমুনা নদীতে থেকে বালু উত্তলনের নৌকা, তিনটি শ্যালো মেশিন, পাইপ সহ দেড় লাখ টাকার সরঞ্জাম সহ তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- মো. আজু মিয়ার ছেলে মো.হাফিজুর, মো. হারুন, মো. আতাব আলীর ছেলে ওমর ফারুক, জয়নাল মন্ডলের ছেলে আতাব আলী, ছানা তালুকদারের ছেলে মাসুদ রানা, মো.রমজানের ছেলে সোহেল রানা, আব্দুল আজিজ শেখের ছেলে আমিরুল শেখ, মৃত ইউনুছের ছেলে ইয়া মিয়া। তারা সবাই এনায়েতপুর থানার বেতিল চরের বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করে চৌহালি নৌ পুলিশ ফাড়ির ইনচার্জ মো.ফারুক হোসেন বলেন, যমুনা নদী থেকে অবৈধ বাংলা ড্রেজার দিয়ে বালু উত্তোলন করায় বালু উত্তোলনের সরঞ্জামসহ আটজনকে আটক করা হয়েছে।

এ বিষয়ে এনায়েতপুর থানায় মামলা রুজুর পর আটককৃতদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।