Corporate Sangbad
শেয়ারবাজার

এশিয়ান টাইগার সন্ধানী গ্রোথ ফান্ড লভ্যাংশ ঘোষণা করেনি

প্রকাশিত: ১৬ আগস্ট, ২০২৩, ১১:৪৫ পূর্বাহ্ন · কর্পোরেট সংবাদ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত এশিয়ান টাইগার সন্ধানী গ্রোথ ফান্ডের ইউনিটধারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করেনি। ফান্ডটির ট্রাস্টি গত ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ফান্ডের ইউনিটধারীদেরকে লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

সোমবার (১৪ আগস্ট) অনুষ্ঠিত ফান্ডের ট্রাস্টি কমিটির বৈঠকে আলোচিত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর লভ্যাংশের এই সিদ্ধান্ত হয়েছে।

ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

আলোচিত বছরে ফান্ডটির ইউনিট প্রতি লোকসান (ইপিইউ) হয়েছে ২৩ পয়সা। বাজারমূল্য অনুযায়ী ফান্ডটির এনএভি হয়েছে ১০ টাকা ২৫ পয়সা।