Corporate Sangbad
আন্তর্জাতিক

বিশ্বব্যাপী করোনায় আরও ৮২ জনের মৃত্যু

প্রকাশিত: ৯ আগস্ট, ২০২৩, ১১:৩১ পূর্বাহ্ন · কর্পোরেট সংবাদ ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক : গত ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী করোনায় আরও ৮২ জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৮৩৮ জন। সুস্থ হয়েছেন ১১ হাজার ৩০২ জন।

এ নিয়ে করোনায় আক্রান্ত হয়েছেন ৬৯ কোটি ৩০ লাখ ১০ হাজার ৪৯৩ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৬৯ লাখ ৫ হাজার ৬৫১ জনের। সুস্থ হয়েছেন ৬৬ কোটি ৪৯ লাখ ৩৪ হাজার ৫৭২ জন।

বুধবার (৯ আগস্ট) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া যায়।

এদিকে, গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি মৃত্যু ও আক্রান্তের ঘটনা ঘটেছে রাশিয়ায়। এ সময় দেশটিতে মৃত্যু হয়েছে ৪৩ জনের এবং আক্রান্ত হয়েছে ২ হাজার ৯৩২ জন।

এ ছাড়া যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছে ২ হাজার ৫৯২ জন এবং মৃত্যু হয়েছে ৮ জনের। ব্রাজিলে আক্রান্ত হয়েছে ১ হাজার ৫২০ জন এবং মৃত্যু হয়েছে ১৫ জনের। ফিলিপাইনে আক্রান্ত হয়েছে ৯৩ জন এবং মৃত্যু হয়েছে ১৪ জনের।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।