Corporate Sangbad
শেয়ারবাজার

ডিএসইতে পিই ০.১৪ শতাংশ বেড়েছে

প্রকাশিত: ৪ আগস্ট, ২০২৩, ২:৪১ অপরাহ্ন · কর্পোরেট সংবাদ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক : দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (৩০ জুলাই থেকে ০৩ আগস্ট) সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) ০.১৪ শতাংশ বেড়েছে।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, বিদায়ী সপ্তাহের শুরুতে ডিএসইর পিই রেশিও ছিল ১৪.৪২ পয়েন্টে। আর সপ্তাহ শেষে তা অবস্থান করছে ১৪.৪৪ পয়েন্টে। ফলে সপ্তাহের ব্যবধানে পিই রেশিও ০.০২ পয়েন্ট বা ০.১৪ শতাংশ বেড়েছে।