Corporate Sangbad
শেয়ারবাজার

নাম পরিবর্তনের অনুমতি পেল ইসলামী ব্যাংক

প্রকাশিত: ৩ আগস্ট, ২০২৩, ৪:৪৩ অপরাহ্ন · কর্পোরেট সংবাদ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের নাম পরিবর্তনের অনুমতি দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।

ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটির নাম ”ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের’ পরিবর্তে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’ রাখার প্রস্তাব অনুমোদন করেছে ডিএসই। আগামী ৬ আগস্ট, রোববার থেকে কোম্পানির নতুন নাম কারযকর হবে।

নাম পরিবর্তন ছাড়া অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে ইসলামী ব্যাংক ।