Corporate Sangbad
শেয়ারবাজার

বিক্রেতা শূণ্য ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স

প্রকাশিত: ৮ জানুয়ারি, ২০২৩, ১২:২৩ অপরাহ্ন · কর্পোরেট সংবাদ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রোববার লেনদেনের দেড় ঘণ্টার মধ্যে বিক্রেতা উধাও হয়ে গেছে ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ারে। এতে কোম্পানিটির শেয়ার হল্টেড হয়ে মূল্য স্পর্শ করছে সার্কিট ব্রেকারে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আজ বেলা ১১টা ৪৩ মিনিট পরযন্ত ইসলামী ইন্স্যুরেন্সের স্ক্রিনে ১৮ হাজার ৩৩০টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৪৯ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়।

গতকাল শেয়ারটির সমাপনী দর ছিল ৪৪ টাকা ৯০ পয়সা।