Corporate Sangbad
শেয়ারবাজার

আইডিএলসি ইনকাম ফান্ডের লভ্যাংশ ঘোষণা

প্রকাশিত: ১৪ জুলাই, ২০২৩, ৯:১৬ অপরাহ্ন · কর্পোরেট সংবাদ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক : বে মেয়াদি মিউচ্যুয়াল ফান্ড খাতের ‘আইডিএলসি ইনকাম ফান্ডের’ ট্রাস্টি ইউনিটহোল্ডারদের জন্য ৩ শতাংশ চুড়ান্ত লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। এর পুরোটাই নগদ লভ্যাংশ।

বৃহস্পতিবার (১৩ জুলাই) অনুষ্ঠিত ট্রাস্টি সভায় এ লভ্যাংশ ঘোষণা করা হয়।

এর আগে গত ১২ জানুয়ারি ঘোষিত ৩.৯০ শতাংশ অন্তর্বতীকালীন লভ্যাংশসহ মোট ৬.৯০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে ফান্ডটি।

ফান্ড ম্যানেজার সূত্র মতে, ৩০ জুন ২০২৩ সময়ের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। এই সময়ে ফান্ডটির ইউনিট প্রতি আয় হয়েছে ৬৫ পয়সা।

একই সময়ে ফান্ডটির ইউনিট প্রতি সম্পদ মূল্য (মার্কেট ভ্যালু) হয়েছে ১০ টাকা ৬৩ পয়সা।