Corporate Sangbad
আইন-আদালত

রোববার থেকে নিয়মিত বিচারকার্যে ফিরছে সুপ্রিমকোর্ট

প্রকাশিত: ৮ জুলাই, ২০২৩, ৪:৩০ অপরাহ্ন · কর্পোরেট সংবাদ ডেস্ক

কর্পোরেট সংবাদ ডেস্ক : ঈদুল আযহার সরকার ঘোষিত ছুটি, সাপ্তাহিক ছুটি ও কোর্টে অবকাশ শেষে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিমকোর্ট নিয়মিত বিচারিক কার্যক্রমে ফিরছে রোববার (৯ জুলাই)।

সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগে ৯ জুলাই থেকে বিচারকার্য পরিচালনার জন্য ৫৪টি বেঞ্চ গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি। সুনির্দিষ্ট বিচারিক এখতিয়ার দিয়ে গঠিত এসব বেঞ্চের বিস্তারিত সুপ্রিমকোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। এর মধ্যে ৩০টি দ্বৈত বেঞ্চ এবং ২৪টি একক বেঞ্চ রয়েছে।

গত ২২ জুন থেকে শুরু হয়ে ৮ জুলাই পর্যন্ত ঈদুল আযহার সরকার ঘোষিত ছুটি, সাপ্তাহিক ছুটি ও কোর্টে অবকাশ মিলিয়ে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিমকোর্টে নিয়মিত বিচারিক কার্যক্রম বন্ধ থাকছে।