December 13, 2025 - 12:56 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeসারাদেশ ও রাজনীতিসারাদেশহবিগঞ্জে ত্রিমুখী সংঘর্ষে একই পরিবারের ৪ জনসহ নিহত ৫

হবিগঞ্জে ত্রিমুখী সংঘর্ষে একই পরিবারের ৪ জনসহ নিহত ৫

spot_img

নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ট্রাক-মাইক্রোবাস ও পিকআপ ভ্যানের ত্রিমুখী সংঘর্ষে একই পরিবারের ৪ জনসহ ৫ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও পাঁচজন।

শনিবার (৭ জানুয়ারি) ভোরে মাধবপুর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের শাহপুর নতুনবাজার এলাকার ম্যাডাডোর কোম্পানির সামনে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন- মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার শুকনাদি গ্রামের প্রবাসী সালাম মিয়া (৩৫), মাদানগর গ্রামের মৃত নূরুল হকের ছেলে আতিকুর রহমান সিহাব (১২), সাফিয়া বেগম (২০) সাফিয়ার ১ বছরের শিশু হাবিবা জান্নাত এবং কুলাউড়া উপজেলার কমলাটিলা গ্রামের বসিন্দা মাইক্রোবাস চালক সাদির আলী (২৫। তবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) জসিম মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, ভোর ৪টার দিকে বিদেশ ফেরত যাত্রী নিয়ে একটি মাইক্রোবাস মৌলভীবাজারের কুলাউড়া যাচ্ছিল। এ সময় শাহপুর এলাকায় পৌঁছার পর বিপরীত দিক থেকে আসা একটি বালুবোঝাই ট্রাকের সাথে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। একই সময় দ্রুতগতির একটি পিকআ ভ্যান মাইক্রোবাসের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজনসহ ৫ নিহত হন। আহত হন আরো বেশ কয়েকজন।

নিহতদের মধ্যে কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের মাদানগর গ্রামের মৃত নুরুল হকের পুত্র আতিকুর রহমান শিহাব, মৃত আব্দুল হান্নানের পুত্র আব্দুস সালাম ও মাইক্রোবাস চালক একই উপজেলার কমলাছিলা গ্রামের ইয়াছিন আলীর পুত্র সাদির আলী ঘটনাস্থলেই নিহত হয়।

এছাড়াও সিলেট নেয়ার পথে মারা যায় সাদিয়া আক্তার ও এক শিশু কন্যা। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে সিলেট ওসমানি মেডিকেল কলেজে পাঠায়। পরে মরদেহ ও দুর্ঘটনা কবলিত গাড়িগুলো থানায় নিয়ে আসে।

পুলিশ বলছে, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে ঘন কুয়ার জন্য এ দুর্ঘটনা ঘটেছে।

নিহতদের স্বজন শুকনাদি গ্রামের নওশাদ আহমেদ জানান, শুক্রবার (৬ জানুয়ারি) বিকেলে মালয়েশিয়া প্রবাসী সালাম মিয়াকে ঢাকা বিমানবন্দর থেকে আনতে তারা ঢাকা যান। পরে একই দিন রাতে ঢাকা থেকে ফেরার পথে ঘন কুয়াশার মধ্যে উপজেলার শাহপুর নতুন বাজার এলাকায় তাদের মাইক্রোবাসটি পৌঁছালে সিলেট থেকে ছেড়ে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মাইক্রোবাসে থাকা শিশু ও চালকসহ পাঁচজন মারা যান। এ সময় আহত হয়েছেন একই মাইক্রোবাসের যাত্রী রাজু আহমেদ ও তার বাবা নূর ইসলামসহ এক বৃদ্ধ। তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে মাধবপুর থানার রাতের টহল অফিসার মনিরুল হক মুন্সি জানান, শনিবার সকালে দুর্ঘটনা কবলিত গাড়িগুলো জব্দ করা হয়েছে। নিহত পাঁচজনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর প্রক্রিয়া চলছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

মার্কিন নাগরিকদের নাগরিকত্বের প্রমাণ সঙ্গে রাখতে হবে: স্বরাষ্ট্র নিরাপত্তা সচিব

ইমা এলিস, নিউ ইয়র্ক: আমেরিকান ইমিগ্রেশন কাউন্সিলের অভিবাসন অধিকারবিষয়ক আইনজীবী অ্যারন রাইখলিন-মেলনিক এ সপ্তাহে একটি প্রতিবেদন ছড়িয়ে দেন, যেখানে বলা হয় মিনেসোটার এক মার্কিন...

ঢাকায় আতিফ আসলামের কনসার্ট বাতিল

বিনোদন ডেস্ক: বাংলাদেশে জনপ্রিয় পাকিস্তানি সংগীতশিল্পী আতিফ আসলামের বহুল প্রতীক্ষিত কনসার্ট শেষ মুহূর্তে বাতিল হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে...

ওসমান হাদিকে গুলি করা সন্ত্রাসীরা শনাক্ত, যেকোনো সময় গ্রেপ্তার: ডিএমপি কমিশনার

কর্পোরেট সংবাদ ডেস্ক : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরীফ ওসমান হাদিকে গুলি করা সন্ত্রাসীদের শনাক্ত করেছে পুলিশ। যেকোনো...

কেরানীগঞ্জে ১২তলা ভবনে আগুন, ৪২ জন উদ্ধার

কর্পোরেট সংবাদ ডেস্ক : রাজধানীর কেরানীগঞ্জের বাবুবাজার এলাকার ১২তলা জামেলা টাওয়ারের নিচতলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট। ভবনটি...

নতুন ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুলকে বিসিবির অভিনন্দন

স্পোর্টস ডেসক্ : যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে নিয়োগ পাওয়ায় ড. আসিফ নজরুলকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবি বিশ্বাস করে দীর্ঘদিন...

ওসমান হাদির ওপর হামলাকারীদের গ্রেফতারে কাজ করছে ডিএমপি

কর্পোরেট সংবাদ ডেস্ক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে লক্ষ্য করে শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে গুলি করে পালিয়ে যায় মোটরসাইকেল আরোহী কয়েকজন দুর্বৃত্ত। হামলাকারীদের...

হাদির ব্রেইন স্টেম ক্ষতিগ্রস্ত, ৭২ ঘণ্টা অতি ঝুঁকিপূর্ণ: ডা. সায়েদুর রহমান

নিজস্ব প্রতিবেদক : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান বলেছেন, ইকিলাব মঞ্চের মুখপাত্র ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮...

গুলিবিদ্ধ হাদির পরিবারের পাশে ডা. জুবাইদা রহমান

নিজস্ব প্রতিবেদক : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী গুলিবিদ্ধ শরীফ ওসমান হাদির পরিবারের সদস্যদের খোঁজ-খবর নিয়েছেন...