রবিবার, ১২ এপ্রিল ২০২৬
রবিবার, ১২ এপ্রিল ২০২৬
শিরোনাম
সশস্ত্র বাহিনী কোনো নির্দিষ্ট ব্যক্তি, দল ও পরিবারের সম্পদ নয়: প্রধানমন্ত্রী হাসপাতালে ভর্তি আশা ভোসলে সেন্ট্রাল ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিশ্বকাপের টিকিটে আরও দামি ক্যাটাগরি যোগ করল ফিফা নৈতিক চিকিৎসক তৈরির তাগিদ স্বাস্থ্যমন্ত্রীর, জেলা পর্যায়ে চালু হচ্ছে ১০ শয্যার আইসিইউ বগুড়া ও শেরপুরের বিজয়ী ২ এমপির গেজেট প্রকাশ ২১ ঘণ্টার আলোচনায় ইরানের সঙ্গে কোন সমঝোতা হয়নি: মার্কিন ভাইস প্রেসিডেন্ট ১২০ সেরা পরিবেশক প্রতিষ্ঠানকে পুরস্কৃত করলো মার্সেল আইএফআইসি ব্যাংকের “উপশাখা বিজনেস কনফারেন্স ২০২৬-খুলনা অঞ্চল” অনুষ্ঠিত
বিনোদন

শাহরুখের সঙ্গে সিনেমায় মেয়ে সুহানা

বিনোদন ডেস্ক : বলিউড বাদশা শাহরুখ খান ও তার মেয়ে সুহানাকে একই সিনেমায় দেখা যাবে। শোনা যাচ্ছে সেই সিনেমা যৌথ প্রযোজনা করবেন পাঠান খ্যাত পরিচালক সিদ্ধার্থ আনন্দ ও শাহরুখের প্রযোজনা সংস্থা রেড চিলিজ এন্টারটেইনমেন্ট।

বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরে জানা গেছে, একটি অ্যাকশন থ্রিলার ঘরানার সিনেমা নির্মাণ করবেন তারা। সেই অ্যাকশন থ্রিলারের পরিচালক হলেন বাঙালি পরিচালক সুজয় ঘোষ।

এর আগে সুজয় শাহরুখের প্রযোজনায় ‘বদলা’ সিনেমা নির্মাণ করেছিলেন।

যদিও সিনেমার যাবতীয় তথ্য গোপন রাখাই হচ্ছে। জোয়া আখতারের ছবি ‘আর্চিসে’ অন্যতম মুখ্য চরিত্রে দেখা যাবে সুহানা খানকে। এ সিনেমার হাত ধরেই বলিউডে পা রাখছেন শাহরুখকন্যা।

তবে সিনেমাটি বড়পর্দায় নয়, সিনেমাটি মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্মে। এরপর বাবার সঙ্গেই বড়পর্দায় আসছেন সুহানা খান। পাঠান-এর সাফল্যের পর সিদ্ধার্থ আনন্দের সঙ্গে ফের জুটি বাঁধছেন শাহরুখ খান। তাদের দুজনের যৌথ প্রযোজনায় একটি সিনেমার পরিকল্পনা করছেন তারা।

নাম প্রকাশে অনিচ্ছুক সিদ্ধার্থ-শাহরুখ ঘনিষ্ঠ এক ব্যক্তির দাবি, ‘পাঠানের সাফল্যের পর এবার পরিচালক ও অভিনেতা জুটি ছাড়াও আরও অনেক ভূমিকায় দেখা যাবে তাদের। এরই মধ্যে একটি সিনেমার পরিকল্পনা করছেন তারা।

সেই সিনেমাটি মুক্তি পাবে তাদের প্রযোজনা সংস্থা থেকে। যদিও ছবির নাম এখনো ঠিক হয়নি তবে এরই মধ্যে সিনেমার প্রি-প্রোডাকশনের কাজ শুরু হয়েছে। সকলে এ সিনেমার শুটিং শুরুর অপেক্ষায় আছে।’

জানা গেছে, সিনেমাতে শাহরুখের চরিত্রটি নায়কের নয়, ডিয়ার জিন্দেগীর মতোই ছোট চরিত্রে অল্প সময়ের জন্যই পর্দায় আসবেন কিং খান।

এছাড়াও সিনেমাটিতে থাকবে একাধিক চরিত্র। আপাতত সেই সব চরিত্রে কাস্টিং চলছে। তবে সেখানেই একটি মুখ্য চরিত্রে থাকবেন সুহানা খান। আপাতত রেড চিলিজ থেকে মুক্তির অপেক্ষায় রয়েছে অ্যাটলির সিনেমা জওয়ান। এ সিনেমাতে দ্বৈত চরিত্রে অভিনয় করবেন শাহরুখ খান।

অন্যদিকে সিদ্ধার্থ আনন্দ বানাচ্ছেন ফাইটার। এরপর টাইগার শ্রফের সঙ্গে ব়্যাম্বো বানাবেন সিদ্ধার্থের প্রযোজনা সংস্থা। তারপরেই সুহানা ও শাহরুখকে একসঙ্গে পর্দায় আনবেন পরিচালক সুজয় ঘোষ। যেখানে শাহরুখের পাশাপাশি সিনেমা প্রযোজনা করবেন সিদ্ধার্থ আনন্দও।

এই সম্পর্কিত আরো

সশস্ত্র বাহিনী কোনো নির্দিষ্ট ব্যক্তি, দল ও পরিবারের সম্পদ নয়: প্রধানমন্ত্রী

হাসপাতালে ভর্তি আশা ভোসলে

সেন্ট্রাল ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বিশ্বকাপের টিকিটে আরও দামি ক্যাটাগরি যোগ করল ফিফা

নৈতিক চিকিৎসক তৈরির তাগিদ স্বাস্থ্যমন্ত্রীর, জেলা পর্যায়ে চালু হচ্ছে ১০ শয্যার আইসিইউ

বগুড়া ও শেরপুরের বিজয়ী ২ এমপির গেজেট প্রকাশ

২১ ঘণ্টার আলোচনায় ইরানের সঙ্গে কোন সমঝোতা হয়নি: মার্কিন ভাইস প্রেসিডেন্ট

১২০ সেরা পরিবেশক প্রতিষ্ঠানকে পুরস্কৃত করলো মার্সেল

আইএফআইসি ব্যাংকের “উপশাখা বিজনেস কনফারেন্স ২০২৬-খুলনা অঞ্চল” অনুষ্ঠিত